1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

অশ্লীল অঙ্গভঙ্গি করে শাস্তি পেলেন রোনালদো

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.১৪ এএম
  • ২১৩ Time View

মুখের ওপর প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের নামে বিদ্রুপাত্মক কথা শুনলে মেজাজ ঠিক থাকার কথা নয়। ৩৯ বছর বয়সে এসে তো আরও খিটখিটে মেজাজের হয়ে যাওয়ার কথা। ক্রিশ্চিয়ানো রোনালদোও মেজাজ ঠিক রাখতে পারেননি। যে কারণে, অশ্লীল অঙ্গভঙ্গি করে বসেছিলেন।

এর শাস্তিও পেতে হলো রোনালেদোকে। সৌদি ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটি ১ ম্যাচের জন্য নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে রোনালদোকে। এর অর্থ, আজ সৌদি প্রো লিগে আল হাজেমের বিপক্ষে খেলতে পারবেন না সিআর সেভেন।

গত রোববার আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে আল নাসরের জয়ী ম্যাচের শেষ বাঁশি বাজার পর রোনালদো যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন, তখন কিছু দর্শক তার উদ্দেশ্যে ‘মেসি মেসি’ স্লোগান দেয়। এ সময় বিদ্রুপের জবাবে অশ্লীল অঙ্গভঙ্গি করেন রোনালদো।

প্রথমে কানের পেছনে হাত দিয়ে সেই স্লোগান শুনছেন- এমন ভঙ্গি করেন তিনি। একটু পর প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশে বাজে অঙ্গভঙ্গি করেন তিনি। সেই অঙ্গভঙ্গির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

সৌদি ফুটবল কর্তৃপক্ষ বলছে, ১ ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ১০ হাজার সৌদি রিয়াল (২৬৬৬ ডলার) জরিমানাও দিতে হবে রোনালদোকে। একই সঙ্গে ওই ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ আল শাবাবকে ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। নিজেদের মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতি নিজ দলের সমর্থকদের নিয়ন্ত্রণ করতে না পারার জন্যই এই আর্থিক শাস্তি দেয়া হলো।

ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটি একই সঙ্গে জানিয়ে দিয়েছে, যে শাস্তি ঘোষণা করা হয়েছে, এর বিরুদ্ধে আপিল করা যাবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com