1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

২৩ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার

  • আপডেট : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.০৪ পিএম
  • ২৭১ Time View

চলতি মাসের প্রথম ২৩ দিনে দেশে এসেছে ১৬৪ কোটি ৬১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ১৬ লাখ ডলার রেমিট্যান্স, যা গত জানুয়ারির প্রথম ২৩ দিনের চেয়ে বেশি।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে দেশে এসেছে ১৬৪ কোটি ৬১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত জানুয়ারির প্রথম ২৩ দিনে এসেছিল প্রায় ১৫৬ কোটি ১৭ লাখ মার্কিন ডলার (দৈনিক ৬ কোটি ৭৯ লাখ ডলার)।

ফেব্রুয়ারিতে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৫৫ লাখ ২০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৩০ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪০ কোটি ৪০ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৪ লাখ ৮০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ফেব্রুয়ারির ১৭ থেকে ২৩ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৪৯ কোটি ৬১ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। ১০ থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৫১ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলার। ফেব্রুয়ারির ৩ থেকে ৯ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৫৬ কোটি ৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এ ছাড়া ১ থেকে ২ ফেব্রুয়ারি দেশে এসেছে ৭ কোটি ১১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

আর গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার, যা ছিল বিগত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ।

জানুয়ারিতে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৯৮ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ২৬ লাখ ৩০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৫ লাখ ৮০ হাজার ডলার।

জানুয়ারিতে ঢাকায় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। জানুয়ারিতে চট্টগ্রামের প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৯ কেটি ৮৯ লাখ ডলার। সিলেট বিভাগে ২২ কোটি ৫০ লাখ ডলার, খুলনা বিভাগে ৮ কোটি ২৮ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৭ কোটি ৭৩ লাখ ডলার, বরিশাল বিভাগে ৫ কোটি ৯ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৩ কোটি ৭৯ লাখ ডলার ও রংপুর বিভাগে ২ কোটি ৬৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এদিকে গত ডিসেম্বরে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। আর গত নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইতে এসেছে যথাক্রমে ১৯৩ কোটি ৪০ হাজার, ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার, ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার, ১৫৯ কোটি ৯৪ লাখ, ৫০ হাজার ও ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।

আর গত অর্থবছরের জুলাইতে ২০৯ কোটি ৬৩ লাখ ২০ হাজার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার, সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ৪০ হাজার, নভেম্বরে ১৫৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার, ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৭ লাখ, জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ৪ লাখ ৮০ হাজার, মার্চে ২০২ কোটি ২৪ লাখ ৭০ হাজার, এপ্রিলে ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার, মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ও জুন মাসে এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com