বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার

বিশ্বকাপের আগে ৩ ম্যাচের সিরিজ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৮ Time View

জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুব বেশি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। মার্চে শ্রীলঙ্কা সিরিজ ও এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার কথা আছে বাংলাদেশের। তবে বোর্ড চাইছে আরও বেশি ম্যাচ খেলে প্রস্তুতি সম্পন্ন করুক টাইগাররা।

বাংলাদেশ দলের ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী জুনের আগে আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এর সবগুলোই অবশ্য দেশের মাটিতে। জুনে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রের মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানে ভালো করার লক্ষ্য বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের উইকেট-কন্ডিশন অনেকটাই বাংলাদেশের মতো হওয়ায় কিছুটা হলেও সুবিধা পাবে টাইগাররা। এছাড়া দলের অনেকেরই আছে ক্যারিবিয়ানে খেলার অভিজ্ঞতা।

তবে আরেক ভেন্যু যুক্তরাষ্ট্রে খুব একটা ক্রিকেট খেলেনি টাইগাররা। বলতে গেলে সম্পূর্ণ এক অচেনা রাজ্য বাংলাদেশের জন্য। সে কারণে যুক্তরাষ্ট্রে খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে টাইগাররা। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপের প্রস্তুতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক যুক্তরাষ্ট্রই। এমন খবর দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের  চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।

তবে ঠিক কবে এই সিরিজ শুরু হবে তা জানা যায়নি।

চলমান বিপিএলের ঠিক পরেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। যেখানে থাকছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। এরপর এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে আরও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS