1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

বিদেশের শতাধিক হলে ‘পাপ পুণ্য’

  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ৫.৫০ পিএম
  • ২৪৫ Time View
Pap-Purno

দেশের গন্ডি পেরিয়ে ইদানীং বাংলা সিনেমা বিদেশেও মুক্তি পাচ্ছে। তবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ-পুণ্য’ দুর্দান্ত এক চমক জাগিয়ে বিদেশে মুক্তি পেতে যাচ্ছে।

দেশের প্রথম সিনেমা হিসেবে বিদেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশি সিনেমার বিশ্ব পরিবেশক কানাডা-ভিত্তিক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব সপ্তক। তিনি গতকাল রোববার জাতীয় চলচ্চিত্র দিবসের চমক হিসেবে এই খবর দেন।

সজীব বলেন, ‘ইমপ্রেস টেলিফিল্মের ‘পাপ-পুণ্য’ই হতে যাচ্ছে সেই সিনেমা যা প্রথমবারের মত বাংলাদেশের বাইরে ১০০-এর বেশি থিয়েটারে একযোগে মুক্তি পাচ্ছে। বাংলাদেশের সিনেমা এ ছবির মাধ্যমে আন্তর্জাতিক পরিবেশনায় সবালকত্বে পৌঁছালো। যা কিছুদিন আগে ভাবাও অবিশ্বাস্য ছিল।

এর মাধ্যমে আমরা বিশ্বের ২য় বৃহত্তম সিনেমা ইন্ডাস্ট্রি হিসেবে পরিচিত ভারতীয় সিনেমার উত্তর আমেরিকার গড় হল সংখ্যার কাতারে প্রবেশ করে ফেললাম। কিছু ব্যতিক্রম যেমন আরআরআর, কেজিএফ ২ টাইপ সিনেমা বাদ দিলে ভারতের বেশিরভাগ সিনেমা উত্তর আমেরিকাতে ১০০ থেকে ২০০ হলে রিলিজ হয়।

আমাদের ‘পাপ পুণ্য’ও সব কিছু ঠিক থাকলে আগামী ২০ মে ২০২২ (সম্ভাব্য) আমেরিকা ও কানাডার প্রায় ১০৫টির মত মাল্টিপ্লেক্সে একযোগে মুক্তি পাচ্ছে।’ ‘এখন থেকে উত্তর আমেরিকায় বসবাস করা মোটামুটি প্রায় সব বাংলাদেশি সিনেমার দর্শক তাদের পাশের কোন একটি এএমসি, রিগাল, সিনেমার্ক বা সিনেপ্লেক্স থিয়েটারে গিয়ে বাংলাদেশের সিনেমা উপভোগ করতে পারবেন।

এটা শুধু আমাদের জন্য নয় উত্তর আমেরিকার বাংলাদেশি তথা সকল বাংলাদেশিদের জন্য দারুণ গৌরবের বিষয়’- যোগ করেন তিনি। সম্প্রতি ‘পাপ পুণ্য’ এর উত্তর আমেরিকা পরিবেশনা নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিক্রয় ও বিপনন বিভাগের পরিচালক ইবনে হাসান খান এবং ‘স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ’ এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।

এ বিষয়ে জানতে চাইলে ছবির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আমি কিছুই জানিনা। সিনেমা মুক্তির দায়িত্ব প্রযোজকের। এটি চ্যানেল আইয়ের সিনেমা, তারা ভালো বলতে পারবে। আমি নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি। যা বলছেন যদি এমনটা হয় তাহলে অবশ্যই তা খুশির ব্যাপার।’ ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় চঞ্চল-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন আফসানা মিমি, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুলসহ একঝাঁক তারকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com