1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

পাবনায় ডিবির অভিযানে ২,৫০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২

  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.২৮ পিএম
  • ৩৬৩ Time View

নিজস্ব প্রতিবেদক: পাবনা জেলা গোয়েন্দা পুলিশের পৃথক পৃথক দুটি অভিযানে ২৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধমুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে পাবনা জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়।

তারই ধারাবাহিকতায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে রোববার  (১৮ ফেব্রুয়ারি) ডিবি পুলিশের এসআই বেনু রায় এবং সঙ্গীয় অফিসার এএসআই মোঃ জুহুরুল ইসলাম, এএসআই মোঃ রুহুল আমিন, এএসআই মোঃ শামীম সরকার, মোঃ রিমন হোসেন এর সহায়তায় পাবনা জেলার সদর থানা এলাকার কাশিপুর মোড়ে অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে ২৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- পাবনা সদর থানাধীন হেমায়েতপুর এলাকার কাশিপুর মোড়ের মৃত বাচ্চু সরকারের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৩৯) পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অপর আর একটি টিম এসআই সাগর কুমার সাহা সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা সদর থানাধীন মাহমুদপুর নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- পাবনা সদর থানার মাহমুদপুর নতুন পাড়ার মোঃ খোরশেদ মোল্লার ছেলে মোঃ সালাউদ্দিন মোল্লা (২৫)।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা সদর থানায় পৃথক দুটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু  করে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com