1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

কারামুক্ত হলেন মির্জা আব্বাস

  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.০৯ পিএম
  • ১৪৯ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামিনে মুক্ত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন। এ সময় কারাফটকে ভিড় জমানো কর্মী সমর্থকরা তাকে স্বাগত জানান।

গত ২৮ অক্টোবরের পর মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে ১০টি মামলায় জামিন পেলেও নাশকতার ঘটনায় রাজধানীর রমনা থানায় করা একটি মামলায় তার জামিন আটকে ছিল। অবশেষে এদিন ১০ হাজার টাকা মুচলেকায় তিনি ওই মামলায়ও জামিন পান। 

মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী রোববার (১৮ ফেব্রুয়ারি) জানিয়েছিলেন, গত ২৮ অক্টোবরের পর রাজধানীর পল্টন থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে ছয়টি মামলা হয়। আর রমনা থানায় মামলা হয় চারটি। এছাড়া তার বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় আরও একটি মামলা হয়। রোববার প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তিনি জামিন পান। এ নিয়ে ঢাকা রেলওয়ে থানার মামলা বাদে ১০টি মামলায় জামিন মেলে মির্জা আব্বাসের।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে এ মামলায় গত ১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

গেল ১৫ ফেব্রুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন। একই দিন কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com