বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার

এমবাপ্পের গোলে টানা ১৪ ম্যাচে জয় পিএসজির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৫ Time View

লুকাস হার্নান্দেজ ও কিলিয়ান এমবাপ্পের গোলে শনিবার (১৭ ফেব্রুয়ারি) নঁতকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। এ নিয়ে টানা ১৭ ম্যাচ ধরে অপরাজিত ফরাসি জায়ান্টরা। এরমধ্যে ১৪ ম্যাচে জয় ও ৩ ম্যাচে ড্র করেছে তারা।

নঁতের মাঠে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ডেডলক ভাঙেন হার্নান্দেজ। ৬০ মিনিটে লিডসূচক গোলটি করেন তিনি। এর ১৮ মিনিট বাদে পেনাল্টি থেকে জালের দেখা পান এমবাপ্পে। এবারের লিগে এটা তার ২১তম গোল। ১১ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আলেক্সান্ডার লাকাজাত্তে।

নঁতের মুখোমুখি হওয়ার আগে সফরকারী হিসেবে টানা ১৭ ম্যাচ অপরাজিত ছিল পিএসজি। নঁতের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই সংখ্যাটি উন্নীত হলো ১৮তে। এরমধ্যে ১৪ ম্যাচে জয় ও ৪ ম্যাচে ড্র করেছে তারা।

নঁতের বিপক্ষে জয় দিয়ে লিগ ওয়ানের দ্বিতীয় স্থানে থাকা নিসের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়েছে শীর্ষ স্থানে থাকা পিএসজি। ২২ ম্যাচে পিএসজির পয়েন্ট ৫৩। সমানসংখ্যক ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিস। নঁত ২২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১৩ নম্বরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS