1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Title :
শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে টাঙ্গাইলে নবান্নের আমেজ; সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো

বিপিএলের চট্টগ্রাম পর্ব আজ শুরু

  • আপডেট : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.১৯ এএম
  • ২৪৫ Time View

ঢাকার দ্বিতীয় পর্ব শেষে বিপিএল এবার চট্টগ্রামে। দুদিন বিরতি শেষে বন্দর নগরীতে শুরু হচ্ছে দশম আসরের খেলা। মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে। তারপরে আবার বিপিএল ফিরবে ঢাকায়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দিনের অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। 

পর্ব শুরু হওয়ার আগে প্রতিটি দলের অবস্থান-
 

ক্রমিক নম্বরফ্রাঞ্চাইজির নামমোট ম্যাচজয়পরাজয়পয়েন্টরানরেটম্যাচ বাকি
১রংপুর রাইডার্স    ৮৬২ ১২১.৬১৩৪
২কুমিল্লা ভিক্টোরিয়ান্স    ৭ ৫২১০১.১২০৫
৩চট্টগ্রাম চ্যালেঞ্জার্স     ৮৫৩১০-০.৫০৫৪
৪ফরচুন বরিশাল     ৮৪৪৮০.৩৬৫৪
৫খুলনা টাইগার্স   ৭৪  ৩৮০.৩৬০৫
৬সিলেট স্ট্রাইকার্স     ৯৩৬৬-১.০৫৪৩
৭দুর্দান্ত ঢাকা    ৯১ ৮২-১.৪৫২৩

১৩ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৮ দিনে ১২টি ম্যাচ হবে সাগরিকায়। এর মধ্যে ১৫ ও ১৮ ফেব্রুয়ারি রাখা হয়েছে বিরতি হিসেবে। স্বাগতিক চট্টগ্রাম এই পর্বে চারটি ম্যাচ খেলবে। প্রথম পর্বের শেষ দুটি ম্যাচ হবে মিরপুরে। তার আগেই হয়তো শেষ চারে ওঠার লড়াই পরিষ্কার হয়ে যাবে। 

তাতে চট্টগ্রাম পর্ব এখন দলগুলোর কাছে খুব গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত গড়ে ৮টি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল। এর মধ্যে দুর্দান্ত ঢাকা বাদে বাকি ছয় দলের সুযোগ রয়েছে শেষ চারে যাওয়ার। তবে সেখানে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স শেষ চারের খুব কাছেই অবস্থান করছে। আর কয়েকটি ম্যাচ জিতলেই তারা কাগজে-কলমে উঠে যাবে সেরা চারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com