1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

মারা গেছেন অভিনেত্রী পুনম পাণ্ডে

  • আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.২৭ পিএম
  • ২৯৬ Time View

মারা গেছেন ভারতের অভিনেত্রী পুনম পাণ্ডে। কিছুক্ষণ আগে অভিনেত্রীর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মৃত্যুর খবর আসে। জানা গেছে ক্যানসারে প্রাণ হারিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, মৃত্যুর এই খবর। আর অভিনেত্রী পুনম পাণ্ডের ইনস্টাগ্রামে লেখা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যানসারে হারিয়েছি। দুঃখের এই সময়ে, আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাকে স্মরণ করতে চাই।’

ইনস্টাগ্রাম পোস্টটি আসার সঙ্গে সঙ্গে তা হতবাক হয়ে গেছেন নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলেছেন এই পোস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে। কিছু সংখ্যক ভক্তের দাবি ছিল, হয়তো বা কেউ হ্যাক করেছে অভিনেত্রীর প্রোফাইল।

এক নেটিজেনের মন্তব্য, ‘পুনমকে হারিয়েছেন? আশা করি এটা মজার কোনও পোস্ট।’ দ্বিতীয় ব্যক্তি মন্তব্য করেছেন, ‘আমি আশা রাখব এটা কোনো জোক। এরকম কিছু ঘটতে পারে।’ আরেকজন লিখলেন, ‘ওম শান্তি! ভাষা হারিয়ে ফেলেছি।

কয়েক সপ্তাহ আগে, পুনম পাণ্ডে হঠাৎ করে মালদ্বীপের একটি শুটিং বাতিল করে শিরোনামে এসেছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছিলেন, যেখানে তিনি মালদ্বীপের প্রতি নিজের ভালোবাসা জাহির করেছিলেন। সঙ্গে আবার জানান, সেখানে আর শ্যুটিং করতে যেতে চান না তিনি। বরং যেতে চান লাক্ষাদ্বীপে, দেশের প্রতি নিজের ভালোবাসার কারণে।

২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পুনম পাণ্ডে। ভোজপুরি, কানাড়া ইন্ডাস্ট্রিতেও করেছেন কাজ। তবে সাহসী, খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই সবার নজরে চলে আসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com