রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয় ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ স্বাধীনতার পক্ষের স্লোগান দেয়া অপরাধ নয় : মোমিন মেহেদী প্রেসক্লাব সভাপতি’র ওপর হামলা: আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন হরিপুরে এক/দুই নম্বর চটের বস্তা ব্যবহারে খাদ্য পন্য অপচয় বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার নড়াইলের নড়াগাতীতে খাস ঘোষণার পরও যোগানিয়া হাটে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ; হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন

ঝড় তুললো শাকিব খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯২ Time View

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সাথে জুটি বেঁধে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। কিছুদিন আগে ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে প্রথমবার বাংলাদেশে আসেন তিনি। এবার নায়িকা ছাড়াই শাকিব খান নতুন গানের শুটিংয়ে অংশ নিলেন নিজ দেশে। সেই লুক সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

‘রাজকুমার’ এর গানের শুটিংয়ে শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন লুকে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) শুরু হয় শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার গানের শুটিং। গানটির কথা ছিল এমন, ‘স্বপন দেশের স্বপন নয়রে, এটাই জন্মভূমি আমার, মনের দেশে সবাই রাজা, আমি একাই রাজকুমার’। এই গানটির শুটিংয়ে শাকিব খানের সঙ্গে তিন শতাধিক নৃত্যশিল্পী অংশ নিয়েছেন।

এই গানের কথা লিখেছেন ফেরারী ফরহাদ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গ্রামীণ মেলার পটভূমির গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের অশোক রাজা।

গত বছর ১০ ডিসেম্বর পাবনায় রাজকুমার সিনেমার শুটিং শুরু হয়। এরপর চেন্নাইতে শুটিং হয়, সেখানে মার্কিন নায়িকাও হাজির হন। জানা গেছে, ঢাকার শুটিং শেষ করেই শাকিব খানসহ পুরো ইউনিট উড়াল দিবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বাকি অংশের শুটিং সেখানেই হবে।

আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। ২০২৪ সালের ঈদে মুক্তি পাবে বিগ বাজেটের এ সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS