1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

আরও বাড়বে ব্যাংক ঋণের সুদহার

  • আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৫০ এএম
  • ৩৩২ Time View

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে তারল্য কমাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর প্রভাবে ঋণের সুদহার দ্রুত বাড়ছে। গত জানুয়ারি মাসের ১৮২ দিন মেয়াদী ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহার (স্মার্ট) বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ। এর সঙ্গে ৩ দশমিক ৭৫ শতাংশ মার্জিন যোগ করে গ্রাহক পর্যায়ে সুদহার ঠেকেছে ১২ দশমিক ৪৩ শতাংশ।

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আইএমএফের ঋণের শর্ত পরিপালনের জন্য গত জুলাই থেকে সুদহারের নতুন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২০ সালের এপ্রিল থেকে গত জুন পর্যন্ত সুদহারের সর্বোচ্চ সীমা ছিল ৯ শতাংশ।

নতুন ব্যবস্থায় ১৮২ দিন মেয়াদী ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহার তথা সিক্সমান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিলের (স্মার্ট) সঙ্গে একটি মার্জিন যোগ করে সর্বোচ্চ সুদহারের সীমা নির্ধারিত হচ্ছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য নীতি সুদহার হিসেবে পরিচিতি রেপোর সুদহার বাড়িয়ে গত ১৭ জানুয়ারি ৮ শতাংশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে সরকারের ঋণ চাহিদার পুরোটাই এখন বাণিজ্যিক ব্যাংক থেকে সরবরাহ করা হচ্ছে।

এর আগে সরকারের ঋণ চাহিদার বেশিরভাগই সরবরাহ করছিল কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ডলার বিক্রির বিপরীতে বাজার থেকে টাকা উঠে আসা অব্যাহত আছে। সব মিলিয়ে বাজারে তারল্য সংকট তৈরি হয়ে ট্রেজারি বিলের সুদহার দ্রুত বাড়ছে। এতে করে আমানতের সুদহারও বাড়ছে।

প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। এই সুদহারের নতুন যুগে প্রবেশের আগে ৯ শতাংশ ছিল। ২০২০ সালের এপ্রিলের আগে সুদহার ছিল পুরোপুরি মুক্ত। তখন ব্যাংকঋণের সুদ ১৬ থেকে ১৭ শতাংশ পর্যন্ত উঠেছিল।

গত জুলাইয়ে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ছয় মাসের গড় সুদহার (স্মার্ট রেট) ছিল ৭ দশমিক ১০ শতাংশ, আগস্টে ৭ দশমিক ১৪ শতাংশ এবং সেপ্টেম্বরে বেড়ে হয় ৭ দশমিক ২০ শতাংশ, অক্টোবরে ৭ দশমিক ৪৩ শতাংশ, নভেম্বরে ৭ দশমিক ৭২ শতাংশ, ডিসেম্বরে ৮ দশমিক ১৪ শতাংশ এবং সব শেষ জানুয়ারিতে স্মার্ট রেট বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৬৮ শতাংশে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, জানুয়ারি মাসের ‘স্মার্ট’ হারের সঙ্গে এখন সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে ফেব্রুয়ারি মাসে ঋণ দিতে পারবে ব্যাংকগুলো। অন্যদিকে ৫ দশমিক ৭৫ শতাংশ হারে মার্জিন যোগ করতে পারে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। অবশ্য একবার সুদহার কার্যকর করা হলে পরবর্তী ছয় মাসে তা আর পরিবর্তন করা যায় না।

জানুয়ারি মাসের ‘স্মার্ট’ হারের সঙ্গে সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে ফেব্রুয়ারি মাসে ঋণ দিতে পারবে ব্যাংক। সেই হিসাবে ২০২৪ সালের দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে বড় অঙ্কের ঋণে সর্বোচ্চ ১২ দশমিক ৪৩ শতাংশ সুদ নিতে পারবে।

প্রি-শিপমেন্ট রপ্তানি ও কৃষি ও পল্লী ঋণের ‘স্মার্ট’ হারের সঙ্গে সর্বোচ্চ ২ দশমিক ৭৫ শতাংশ হারে মার্জিন যোগ হবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ এবং কৃষি ও পল্লী ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১১ দশমিক ৪৩ শতাংশ। যা জানুয়ারিতে ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ।

তবে ফেব্রুয়ারিতে ব্যক্তিগত ও গাড়ি কেনার ঋণে ব্যাংক সুদ নিতে পারবে ১৩ দশমিক ৪৩ শতাংশ। কারণ সিএমএসএমই, ব্যক্তিগত ও গাড়ি কেনার ঋণে অতিরিক্ত ১ শতাংশ তদারকি বা সুপারভিশন চার্জ নেওয়ার সুযোগ রয়েছে, যা জানুয়ারিতে ছিল ১২ দশমিক ৮৯ শতাংশ। সাধারণত ব্যাংক থেকে ব্যক্তিগত ও ভোগ্য পণ্য যেমন গাড়ি কেনার ঋণ, আবাসন ঋণ, শিক্ষা ঋণসহ ফ্রিজ, টিভি, কম্পিউটার ইত্যাদি ক্রয় করার জন্য যে ঋণ নেওয়া হয়, এগুলো ভোক্তা ঋণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com