1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থী দেবে আওয়ামী লীগ

  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ৫.০২ পিএম
  • ২৫৭ Time View

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ পরিবারের সন্তানদের বেশি গুরুত্ব দেওয়া হবে। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যের সমর্থনে আওয়ামী লীগের ৪৮ জন নারী নতুন করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে পারেন।

বাকি দুইজন জাতীয় পার্টি থেকে হতে পারেন। আওয়ামী লীগ পরিবারের সন্তান, মহিলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার নারীনেত্রীরা বেশি গুরুত্ব পাবেন বলে জানান জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বুধবার (৩১ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমকে সংরক্ষিত নারী আসনে দলের অবস্থান জানাতে এসে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। দ্বাদশ সংসদের ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন। সেই হিসেবে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হবেন ৪৮ জন বাকি দুইজন জাতীয় পার্টির।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com