1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

১৫ আগস্টে মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২’

  • আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ১১.৪৭ এএম
  • ২৩৪ Time View

বহুল আলোচিত ‘পুষ্পা’ সিরিজের দ্বিতীয় পার্ট নিয়ে অবশেষে অপেক্ষার অবসান ঘটল। বছর হলো এর টিজার প্রকাশ পেলেও ছবিটি কবে নাগাদ প্রকাশ পাবে সেটি নিয়ে জল্পনা-কল্পনা ছিল মুভিবোদ্ধাদের মাঝে। এবার সেই অপেক্ষার অবসান ঘটল। ছবির মুক্তির তারিখ জানার জন্য এতদিন ধরে অধীর আগ্রহে বসেছিলেন ‘পুষ্পা’ প্রেমীরা। অবশেষে সেই খবরই সামনে এলো।

‘পুষ্পা ২’-এর মুক্তির তারিখ ঘোষণা করল ছবির টিম। ‘পুষ্পা’ ছবির টিমের পক্ষ থেকে জানানো হল, চলতি বছরের ১৫ আগস্টে মুক্তি পাবে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’।

‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি!’ কয়েক মাসে আগে ‘পুষ্পা’ ছবিতে বুঁদ ছিল গোটা দেশ। তার এক সংলাপ, ‘পুষ্পা’ স্টাইলের নাচে মত্ত হয়েছিল আট থেকে আশির বিশ্ব। ‘পুষ্পা’ দেখার পর থেকেই সিনেপ্রেমীরা অধীর আগ্রহে বসে ছিল কবে আসবে এই ছবির দ্বিতীয়ভাগ।

ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমন কী, ক্লাইম্যাক্স না কি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com