1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

২৬ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৭৬ কোটি ডলার

  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ৪.৫০ পিএম
  • ৩০৯ Time View

দীর্ঘ দুই বছর ধরে দেশে ডলার সংকট চলছে। এমন পরিস্থিতির মধ্যে প্রবাসী আয় বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরপরেও দেশে আশানুরূপ রেমিট্যান্স আসেনি। চলতি জানুয়ারি মাসের প্রথম ২৬ দিনে প্রবাসী আয় এসেছে ১৭৬ কোটি ৭৩ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি জানুয়ারি মাসের প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৬ কোটি ৭৯ লাখ ডলার। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে প্রবাসী আয় দাঁড়াবে ২১০ কোটি ৬৮ লাখ ডলারে। প্রবাসী আয় পরিস্থিতি আগের মাসের তুলনায় বাড়বে। আগের মাসে প্রবাসী আয় এসেছিল ১৯৮ কোটি ৯৮ লাখ ডলার।

এসময় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ১৩ কোটি ৩৭ লাখ ডলার, দুই বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮৯ লাখ ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ১৫৭ কোটি ৯৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৫২ লাখ ডলার দেশে এসেছে।

খাত সংশ্লিষ্টদের মতে, ২০২০ সালে হুন্ডি বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স এসেছিল। বিদায়ী ২০২২-২০২৩ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা পাঠিয়েছেন ২ হাজার ১৬১ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। এটি এ যাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে করোনাকালীন ২০২০-২০২১ অর্থবছরে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিটেন্স এসেছিল দেশে।

এদিকে ডলার বাজারের অস্থিরতা ও বৈদেশিক এ মুদ্রার অভাবে এলসি খুলতে পারছে না অনেক ব্যাংক। আমদানিতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। পুরনো আমদানির দায় মেটাতেও নাভিশ্বাস ব্যাংকগুলোর। সংকট নিরসনে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। পরিস্থিতি সামাল দিতে জরুরী পণ্য আমদানিতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক। এতে রিজার্ভের পরিমাণ ও কমছে।

তবে এসব অভাব-অনটনের মাঝেও নগদ ডলারের বেচা-বিক্রি চলছে খোলা বাজারে। মানুষের হাতে থাকা নগদ ডলার ফেরাতে নেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের অভিনব কৌশলী। টাকার বিপরীতে কমানো হয়েছে ডলারের দর। তবুও কোনো উদ্যোগই কাজে আসছে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com