1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

উপজেলা নির্বাচনে থাকছে না নৌকার প্রার্থী

  • আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ১১.০৬ এএম
  • ২০৮ Time View

দরজায় কড়া নাড়ছে উপজেলা নির্বাচন। এ অবস্থায় সোমবার (২২ জানুয়ারি) আওয়ামী লীগের জরুরি সভায় নতুন সিদ্ধান্ত নিয়েছে দলটি।

গণভবনে অনুষ্ঠিত জরুরি সভা শেষে সাংবাদিকদের এ বিষয়ে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

তিনি বলেন, আগামী উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ।

এ সময় দ্বাদশ সংসদের নারী এমপি বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শিডিউল ঘোষণার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন নেত্রী।

এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলের মধ্যে সৃষ্ট কোন্দল নিরসনে সংশ্লিষ্টদের ঢাকায় আনার জন্য বিভাগীয় কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের জরুরি সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘ভোটের পর হঠাৎ দেখলাম বাজারে চালের দাম বেড়ে গেল। ভরা মৌসুমে কেন চালের দাম বেড়ে গেল, এই চক্রকে খুঁজে বের করা হবে। অস্বাভাবিকভাবে দুরভিসন্ধিমূলক কোনো মজুত পাওয়া গেলে প্রয়োজনে মোবাইল কোর্ট চালিয়ে ওদেরকে জেলে দেয়া হবে।’

শেখ হাসিনা এ সময় অভিযোগ করেন, ‘নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে বিএনপি অন্যভাবে কিছু করার চেষ্টা চালাচ্ছে। তবে সরকারের শুভফল মানুষের কাছে পৌঁছে দিতে চায় নতুন সরকার।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com