1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

প্রকল্প ঋণদাতা ব্যাংকে আয় হিসাব খোলার নির্দেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ৮.৪১ পিএম
  • ৩৬০ Time View

ব্যাংক থেকে প্রকল্প ঋণ নিলেও গ্রাহক ওই ব্যাংকে আয় হিসাব খোলেন না। এতে একদিকে ঋণ প্রদানকারী ব্যাংকের ঋণ আদায়ে ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, আবার ব্যাংকের যথাযথভাবে ঋণ মনিটরিং নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। প্রকল্প ঋণ ঝুঁকিমুক্ত করতে ঋণদাতা ব্যাংকে আয় হিসাব খুলতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, কিছু কিছু ঋণগ্রহীতা যে ব্যাংক থেকে প্রকল্প ঋণ গ্রহণ করছেন সংশ্লিষ্ট প্রকল্প ঋণের আয় সে ব্যাংকে জমা করছেন না। ফলে একদিকে যেমন ঋণ প্রদানকারী ব্যাংকের ঋণ আদায়ে ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ব্যাংকের যথাযথভাবে ঋণ মনিটরিং নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

এ পরিস্থিতিতে প্রকল্প ঋণ আদায় ঝুঁকিমুক্ত রাখতে এবং ঋণ হিসাবের যথাযথ মনিটরিং নিশ্চিত করেত প্রকল্প ঋণের ক্ষেত্রে ওই প্রকল্পের আয় সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট প্রকল্প ঋণ প্রদানকারী ব্যাংকে প্রকল্পের নামে হিসাব খুলতে হবে। পাশাপাশি সিন্ডিকেটেড ফাইন্যান্সিংয়ের আওতায় প্রদত্ত প্রকল্প ঋণের ক্ষেত্রে প্রকল্পের আয় সংগ্রহ করার জন্য লিড ব্যাংকে এসক্রো অ্যাকাউন্ট অথবা রেভিনিউ অ্যাকাউন্ট খুলতে হবে এবং ঋণদাতা ব্যাংক কর্তৃক ঋণ আদায় নিশ্চিত করতে বর্ণিত হিসাবে প্রকল্পের আয় জমা গ্রহণ তদারকি করতে হবে।

এছাড়া প্রকল্পের আয় ঋণের বিপরীতে প্রদেয় কিস্তির তুলনায় অধিক হলে ওই আয়ের অতিরিক্ত অংশ জমা গ্রহণের জন্য ঋণ প্রদানকারী ব্যাংক বা লিড ব্যাংকের অনাপত্তি গ্রহণ সাপেক্ষে অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট প্রকল্পের নামে আয় হিসাব খোলা যাবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com