1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Title :
কুমিল্লায় ৭২ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যসহ আটক ৬১৭ প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল ৱ্যালি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সামিট অ্যালায়েন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রিমিয়ার সিমেন্ট শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ জানুয়ারী থেকে সিলেটে চালু হচ্ছে ২৫০ শয্যার হাসপতাল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে টেকনো ড্রাগস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে কপারটেক ইন্ডাস্ট্রিজ

হাতীবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ এক বৃদ্ধা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪, ৩.০৪ পিএম
  • ৩৪৩ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় আগুন পোহাতে গিয়ে ফাতেমা বেগম নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার ১৮ জানুয়ারি সকাল ৯ টায় উপজেলার বাড়াই পাড়া গ্রামে পাশের বাড়িতে আগুন পোহাতে গিয়ে এঘটনাটি ঘটে।

বৃদ্ধার ছেলে শাহ আলম জানান,প্রতিদিনের মত আজকেও পাশের বাড়িতে আগুন পোহাতে যায় আমার মা,আগুত পোহাতে গিয়ে কখন শাড়িতে আগুন লেগে যায়,বুজতে পারে নি আমার মা।যখন তিনি বুজতে পারেন,তার শাড়িতে আগুন লেগেছে ততক্ষণে তার শরীরে দাউদাউ করে আগুন লেগে যায়।

তিনি বাঁচার জন্য হাউমাউ করে চিৎকার করলে আশে পাশে কোন মানুষ না থাকায় তার সমস্ত কাপড় পুড়ে যায় এবং তার শরীরের ২৫ ভাগ অংশ পুড়ে গিয়ে তিনি মাটিতে লুটিয়ে পরেন।পাশের বাড়ির একজন তার আর্তনাদ শুনে তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়ে দেন।

এ ব্যাপারে জানতে চাইলে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত ডাক্তার ডা.খিতিশ খালকো জানান বৃদ্ধার শরীরের ২৫ ভাগ পুড়ে গিয়েছে।আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com