1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

‘গ্যাংস্টার’ রূপে আসছেন শাকিব খান

  • আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ৫.০৯ পিএম
  • ৩০৩ Time View

‘দামাল’, সুড়ঙ্গ’ খ্যাত নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় এবার বড় পর্দায় দেখা যাবে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে। প্রথমবারের মতো একসাথে কাজ করবেন রাফী ও শাকিব।

সম্প্রতি এসকে ফিল্মসের ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে নির্মাতা রায়হান রাফী ‘তুফান’ সিনেমার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

রায়হান রাফী বলেন, ‘শাকিব খান চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। আমি (রায়হান রাফী) অনেকদিন থেকে এই সিনেমার প্রস্তুতি নিচ্ছি। প্রায় চার মাস থেকে প্রি-প্রোডাকশনের কাজ চলছে।

নির্মাতা বলেন, এ ধরনের সিনেমা আমি, শাকিব ভাই কেউ কখনও করিনি। ‘তুফান’ এর মতো সিনেমা বাংলাদেশে আগে কখনও হয়নি। শুধু বলতে চাই, এটি একটি অ্যাকশন ফিল্ম। একজন গডফাদারের গল্প। সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার। যেমন- কেজিএফ, পুষ্পার মতো সিনেমা।

তিনি আরও যোগ করেন, বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে। আর সে কারণেই শাকিবের সাথে কাজ করা।

স্ক্রিনে বিভিন্ন চরিত্রে হাজির হয়ে নিজেকে বারবার প্রমাণ করেছেন শাকিব খান। এর আগে ‘তুফান’-এর পোস্টার প্রকাশের পরই ব্যাপক সাড়া পায়। নেটিজেনরা খুবই পছন্দ করেন ‘তুফান’ এ শাকিবের লুক।

এ নির্মাতা জানান, আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে ‘তুফান’ সিনেমার শুটিং। এর বেশি কিছু বলতে চাইলেন না রাফী।

‘তুফান’ ধুন্ধুমার অ্যাকশন ধাঁচের ছবি। এতে শাকিব খানের বিপরীতে নায়িকা কে থাকবেন সেটি এখনো জানা যায়নি।

বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ’র প্রযোজনায় নির্মিত হবে ‘তুফান’ সিনেমাটি।

সম্প্রতি ‘তুফান’ সিনেমাটির শুটিং সেটের ডামি কিছু ছবি প্রকাশ পেয়েছে। যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা। কয়েকদিন আগেই ভারতের হায়দরাবাদের উদ্দেশে উড়াল দেন রায়হান রাফী। সেখানে রামুজি ফিল্ম সিটিতে চলছে ‘তুফান’-এর সেট নির্মাণের কাজ। নব্বই দশকের বাড়িঘর, গাড়ি ও অন্যান্য স্থাপনায় সাজানো হবে সেট।

জানা গেছে, ভারতের ‘বাহুবলী’র সেট যারা নির্মাণ করেছিলেন, তারাই ‘তুফান’র সেট নির্মাণ করছেন। ছবির বড় একটি বাজেট সেট নির্মাণের কাজেই ব্যয় হচ্ছে।

আগামী বছর কোরবানির ঈদে ‘তুফান’ মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com