1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

দুঃসংবাদ দিলেন পরীমণি

  • আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪, ৮.৫৬ পিএম
  • ২৭০ Time View

বরিশাল ট্যুরে বেশ ভালোই ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। হঠাৎই যেন সে সুখ সইল না পরীর। অসুস্থ হয়ে সবাই ভর্তি হলেন হাসপাতালে।

হাসপাতালে ভর্তি হওয়ার খরব ফেসবুকে নিজেই জানিয়েছেন নায়িকা। এক ফল বিক্রেতার খাবার থেকে পরিবারের ৫ সদস্য আক্রান্ত হন ফুড পয়জনিংয়ে। শারীরিকভাবে এতটাই অবস্থা খারাপের দিকে চলে যায় যে, সবাই হাসপাতালে ভর্তি হন। তবে ধীরে ধীরে সবাই সুস্থ হলেও এখনও সুস্থ হয়ে ওঠেনি পরীর একমাত্র ছোট ছেলে পুন্য।

তাই শীতকালে বাইরের খাবার খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে না পড়ার পরামর্শ দিয়েছেন। সবার সুস্থ থাকার শুভকামনাও করেন পরী।

পরীমণির সে ফেসবুক পোস্ট তুলে দেয়া হলো-

শীতকালে সবাই খাবার দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেইফ থাকা মুশকিল।

বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমাণ মানে দুই একটা বাইট নিয়েছিল। ব্যাস!

বাচ্চা, আমি, আমার গাড়ি চালকসহ আমার বাসার মোট পাঁচজন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে।

সবাই মোটামুটি রিকভার করলেও পুন্য এখনো হসপিটালাইজড! নানু বাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জী নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম।

গতকাল আমার ওয়েব ফিল্ম ‘কাগজের বৌ’-র প্রেস মিট ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি। স্বাভাবিকভাবেই মন খারাপ হচ্ছিল খুব।

কিন্তু সকাল থেকে অনেক সাংবাদিক ভাই বন্ধু মেসেজে, ফোনে ‘কাগজের বৌ’-র প্রশংসা করলেন! আমার, তায়েব ভাই, ইমনের নতুন কেমেস্ট্রি আর অভিনয়ের ভালোলাগা প্রকাশ করলেন!

আমার পরিচালক চয়নিকা চৌধুরী মেসেজে লিখলেন, কি যে সুন্দর ছবি বানিয়েছি নিজেরই তো বিশ্বাস হচ্ছে না! 
আমার বেশ আনন্দ হচ্ছে এসবে। সবাইকে অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন সবাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com