1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

আসছে বিএনপির নতুন কর্মসূচি

  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ১১.০০ পিএম
  • ৩০৪ Time View

মন্ত্রিসভা গঠন করলেও সরকার স্বস্তিতে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ফারুক। জানান, চলতি সপ্তাহেই রাজপথের নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। অন্যদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, গণ-আন্দোলনেই বিদায় নিতে বাধ্য হবে ক্ষমতাসীনরা৷

৭ জানুয়ারির নির্বাচনের আগে নানা কর্মসূচিতে রাজপথে নিজেদের সরব উপস্থিতির জানান দিলেও নির্বাচনের পর একেবারেই নিশ্চুপ বিএনপি।

শনিবার (১৩ জানুয়ারি) দলের পরবর্তী কর্মসূচি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন দলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ফারুক। জানান, মন্ত্রিসভা গঠন করলেও স্বস্তিতে নেই সরকার। জোটের শরিকদের সঙ্গে আলোচনা শেষে চলতি সপ্তাহেই আসছে নতুন কর্মসূচি।

এদিকে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ডামি নির্বাচনে ডামি সরকার গঠিত হয়েছে। কোন আসনে কে পাস, কে ফেল তা পূর্বনির্ধারিত। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে ডামি নির্বাচনের নামে যেই সংসদের জন্ম দিয়েছে ভবিষ্যতে প্রতিটি টাকার হিসাব দিতে হবে বলেও উল্লেখ করে রিজভী।

বলেন, মৌলিক অধিকার হরণ করে নিপীড়নের সর্বোচ্চ মাত্রা প্রয়োগ করছে ক্ষমতাসীনরা। এই সরকারের বিদায় হবে গণ-আন্দোলনে সরকারের ঘোষিত স্মাট যাত্রাকে প্রহসন বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ।

এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ গ্রেফতার সব নেতাকর্মীর মুক্তি দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com