1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ৯.৪১ পিএম
  • ২৭১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ব্যবসায়িক সম্মেলন-২০২৪ রেনেসন্স্ ঢাকা গুলশান হোটেলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ – এর সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান মইন ইকবাল (ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে), সম্মানিত পরিচালক এম ইমরান ইকবাল (রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান), জামাল জি আহমেদ, শফিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক কায়জার এ চৌধুরী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল বলেন, “ব্যাংকের ব্যবসার পরিধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আমাদের আরো আন্তরিকতার সাথে সেবার মান অক্ষুন্ন রাখতে হবে এবং স্ব স্ব এলাকায় ব্যবসার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করতে হবে।“ আগামী দিনেও ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সুনাম বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করার জন্য শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

এছাড়াও তিনি বলেন,“ব্যাংকিং সুশাসনের দীর্ঘ ২৪ বছরের যাত্রায় প্রিমিয়ার ব্যাংক আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেবায় জনমানুষের আস্থা ও ভালোবাসায় আরও এগিয়ে যাবে।“

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ বলেন, “বিচক্ষণ পরিচালনা পর্ষদ এবং দক্ষ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের পরামর্শে জাতীয় অগ্রাধিকার খাতসহ ক্ষুদ্র উদ্যোগে মানসম্পন্ন ও অন্তর্ভুক্তিমূলক বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে প্রিমিয়ার ব্যাংক। এ ব্যাংকের প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক। ব্যাংকের সবাইকে জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ গ্রাহকসেবা দিতে হবে।

অনুষ্ঠানে ১৩৬ টি শাখার ব্যবস্থাপকগন, জোনাল হেড এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com