1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

ফ্রান্সের সুপার কাপের শিরোপা জিতল পিএসজি

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪, ১১.৪৯ এএম
  • ২৪২ Time View

ফ্রান্সের সুপার কাপ ‘ট্রফি ডেস চ্যাম্পিয়নস’-এর শিরোপা জিতে রেকর্ড গড়ল পিএসজি। বুধবার (৩ জানুয়ারি) তুলুজকে ২-০ গোলে হারায় তারা। পিএসজির হয়ে গোল করেন ক্যাং লি এবং কিলিয়ান এমবাপ্পে।

ফ্রান্সের পেশাদার ফুটবল প্রতিযোগিতা লিগ ওয়ান-এর চ্যাম্পিয়ন দল এবং দেশটির প্রিমিয়ার নকআউট কাপ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের মধ্যে বাৎসরিক এক ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই দুই চ্যাম্পিয়ন দলের মধ্যেই এই খেলা হয়ে থাকে। ১৯৪৯ সালে প্রথমবারের মতো আসরটির আয়োজন করেছিল দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। এখন পর্যন্ত মোট ২৮ বার আয়োজিত হয়েছে প্রতিযোগিতাটি।

বুধবার পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেস-এ খেলতে নেমে ম্যাচের ৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন পিএসজির দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার ক্যাং-ইন লি। ম্যাচের ১৮ মিনিটে গোলটি শোধ করার সুযোগ পেয়েছিল তুলুজ। তবে সুযোগটি কাজে লাগাতে পারেনি তারা।

ম্যাচের ৪৪ তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ব্রাডলি বারকোলার অ্যাসিস্ট থেকে বাঁপায়ের দুর্দান্ত শটে তুলুজের জাল কাপান ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। এই গোল নিয়ে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ২৩ ম্যাচে ২২ গোল করেন এমবাপ্পে।

তবে দ্বিতীয়ার্ধে নেমে আর কেউ গোল করতে পারেনি। ফলে ২-০ গোলে জয় নিয়েই শিরোপা ঘরে তুলে পিএসজি।

আপাতত লিগ ওয়ানে বিরতি রয়েছে। তবে আগামী সোমবার (৮ জানুয়ারি) কুপ দে ফ্রান্সে ইউএস রেভেলের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। আর পিএসজির নতুন বছরের লিগ ওয়ান শুরু হবে ১৫ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com