1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

মোহাম্মদ মনজুর আলম স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪, ১১.৩২ এএম
  • ১৭৯২৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৮৬তম সভায় সর্বসম্মতিক্রমে উদ্যোক্তা পরিচালক জনাব মোহাম্মদ মনজুর আলম স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.-এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দেশের একজন প্রথিতযশা শিল্পপতি জনাব মনজুর প্রায় চল্লিশ বছর যাবৎ সততা ও সফলতার সাথে নানামুখী ব্যবসা পরিচালনা করে আসছেন।

তিনি এইচ. এম. স্টিল এ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আলহাজ্ব মোস্তফা হাকিম ব্রিকস লিমিটেডের চেয়ারম্যান, মেসার্স মনজুর আলম-এর স্বত্বাধিকারী এবং গোল্ডেন ইস্পাত লিমিটেড, তাহের এ্যান্ড কোং লিমিটেড, গোল্ডেন ব্রিক ওয়ার্কস লিমিটেড, গোল্ডেন স্টিল অ্যালয় ওয়ার্কস লিমিটেড, আলহাজ্ব মোস্তফা হাকিম হাউজিং এ্যান্ড রিয়েল এস্টেট লিমিটেড, গোল্ডেন অক্সিজেন লিমিটেড, আলহাজ্ব মোস্তফা হাকিম সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গোল্ডেন আয়রন ওয়ার্কস লিমিটেড ও মিউচুয়াল জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির একজন সদস্য। সমাজসেবী, জনহিতৈষী জনাব মনজুর অসংখ্য সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত। তিনি মোস্তফা হাকিম বিশ^বিদ্যালয় কলেজ এবং আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এই ফাউন্ডেশনের অধীনে ১০৩টি সেবাধর্মী প্রতিষ্ঠান রয়েছে।

স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মনজুর আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com