1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

১৬ কোটি ডলার ঋণ দেবে এডিবি

  • আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ৮.৩০ পিএম
  • ৩৪০ Time View

ঢাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নত এবং জ্বালানি সরবরাহ বাড়াতে ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মাধ্যমে মাটির নিচ দিয়ে টানা হবে বিদ্যুৎ লাইন। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এডিবির এই ঋণের পরিমাণ ১৬ কোটি ডলার। প্রতি ডলার সমান ১১০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় এক হাজার ৭৬০ কোটি টাকা।

চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকি এবং এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং। মঙ্গলবার (২ জানুয়ারি) ইআরডি থেকে এ তথ্য জানানো হয়।

ইআরডি জানায়, ঢাকা পাওয়ার সিস্টেম সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আটটি সাবস্টেশন নির্মাণ হবে। ১০০ কিলোমিটারের বেশি জলবায়ু এবং দুর্যোগ প্রতিরোধী ভূগর্ভস্থ তার এবং ১৫০ কিলোমিটার ওভারহেড লাইন স্থাপন করবে। প্রকল্পটি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডকে (ডেসকো) সহায়তা করবে।

এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং বলেন, প্রকল্পের মাধ্যমে দুই লাখ নতুন এবং ১ দশমিক ১ মিলিয়ন বিদ্যমান আবাসিক, বাণিজ্যিক এবং শিল্পগ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হবে। পাশাপাশি ঢাকার নতুন বিমানবন্দর টার্মিনালের জন্য নির্ভরযোগ্য, দক্ষ এবং উন্নত মানের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এটি সহায়তা করবে বিদ্যুতের অপচয় কমাতে। প্রতি বছর কমপক্ষে ১৪ হাজার ৭০০ টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন কমাতে সহায়তা করে জলবায়ু সহায়ক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com