1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

রাজনীতি থেকে আমার কিছু পাওয়ার নেই

  • আপডেট : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৫.২৯ পিএম
  • ৩৪০ Time View

রাজনীতি থেকে আমার কিছু পাওয়ার নেই বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা।

মাশরাফি বলেন, আমি আপনাদের সন্তান। নড়াইলে আমি ভেসে আসিনি। রাজনীতি থেকে আমার কিছু পাওয়ারও নেই আমি আমার সর্বস্ব দিয়ে কেবলমাত্র আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে নিজের আরামের জীবন ত্যাগ করে এত কষ্ট করছি। রোববার (৩১ ডিসেম্বর) নড়াইল সদর থানার বাঁশগ্রাম ইউনিয়নে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমার যা আছে তাই দিয়ে আমি আরামে দিন কাটাতে পারি কিন্তু আমি আমার পরিবার নিয়ে সুখে দিন কাটাতে চাই না, আমি মনে করি এলাকার খেটে খাওয়া মানুষের জন্য আমার দায়বদ্ধতা আছে। কারো মিষ্টি কথায় আপনার ভুল করবেন না, তাহলে এইসব ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, নড়াইল ৫০ বছর পিছিয়ে যাবে।

এদিন সকাল থেকে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নে বল্লারটোপ, দারিয়াপুর, হোগলা ডাঙ্গা, গোপালপুর, বাঁশগ্রাম বাজারসহ প্রায় ১০টির ও অধিক পথসভায় যোগ দেন দেশসেরা ক্যাপ্টেন মাশরাফি। এসময় জেলা ও উপজেলা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা তার সঙ্গে ছিলেন।

পথসভায় তিনি বলেন, আমি মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরেছি, অনেকটা ভিক্ষার মতো করে প্রকল্প চেয়ে এনেছি। আরও অনেক কাজ বাকি। ৭ তারিখ আমাকে দেন আমি ৮ তারিখ থেকে আপনাদের সব দেবো।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর নড়াইলে পৌঁছানোর পরপরই নিরলসভাবে প্রচারণা চালাচ্ছেন ক্রিকেটের সাবেক অধিনায়ক। তিনি নড়াইল-০২ আসনের দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীকের প্রার্থী। এই আসনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু মনোনয়নপত্র না পেয়ে ট্রাক প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। স্থানীয় ভোটারদের ধারণা এবারের নির্বাচনে মাশরাফির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আসবেন স্বতন্ত্র এই প্রার্থী। এছাড়া এ আসনে জাতীয়পার্টি, ওয়াকার্স পার্টি, এনপিপি, ইসলামী ঐক্যজোট, গণফ্রন্টসহ মোট আট জন প্রার্থী রয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com