1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

৬ দিনে সাড়ে ৬০০ কোটি টাকা আয়

  • আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৫.০৪ পিএম
  • ২৮০ Time View

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা ‘সালার’। প্রশান্ত নীল নির্মিত এ সিনেমা গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে। ভারতের ৫ হাজার ৬০০ পর্দায় প্রদর্শিত হচ্ছে এটি।

মুক্তির প্রথম দিনে বক্স অফিসে দারুণ সাড়া ফেলে ‘সালার’। দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিনে সিনেমাটির আয় বৃদ্ধি পায়। কিন্তু সময়ের সঙ্গে আয়ের পরিমাণ কমতে শুরু করেছে।

বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘সালার’ আয় করেছে ১০২ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ৫০ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৫৫ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৩৯ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করেছে ২৬ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করেছে ২১.৫ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় ২৯৩.৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৫০০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬৬২ কোটি ৪১ লাখ টাকার বেশি।

‘সালার’ সিনেমার অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, ৬ দিনে বিশ্বব্যাপী ‘সালার’ সিনেমার আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে।

‘সালার’ সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি হাসান। তা ছাড়াও অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, জগপতি বাবু, শ্রিয়া রেড্ডি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com