1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

রিজার্ভ বেড়েছে ২ বিলিয়ন ডলার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ১০.০৪ পিএম
  • ৪৬২ Time View

এক মাসের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ২ বিলিয়ন ডলারেরও বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন আর্থিক সহযোগী সংস্থার ঋণ ও রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশ‌মিক ৪৫ বিলিয়ন ডলারে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আইএমএফের শর্তানুযায়ী বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ ২১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। গত মাসে যা ছিল ১৯ দশমিক ৪০ বিলিয়ন ডলার। সেই হিসেবে এক মাসে রিজার্ভ বেড়েছে ২ দশমিক ০৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির পাশাপাশি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন দাতা সংস্থার দেয়া অর্থ এ মাসে দেশে এসেছে। এছাড়া চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ ভালো থাকায় বেড়েছে রিজার্ভ।

এর আগে গত ১৫ ডিসেম্বর আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে অনুমোদিত ৬৮ কোটি ৯৮ লাখ ডলার ও এডিরির ঋণের ৪০ কোটি ডলার রিজার্ভের সঙ্গে যুক্ত হয়েছে। সব মিলিয়ে এই অর্থের পরিমাণ ১০৮. ৯৮ কোটি ডলার।

এছাড়াও বিশ্বব্যাংকসহ অন্যান্য ঋণের আরও অর্থ যুক্ত হওয়ার কথা রয়েছে। আর্থিক সংকটের সময়ে এটা দেশের জন্য স্বস্তির খবর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com