মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

স্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন ফ্রিজ ও টিভি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৬ Time View

নিজস্ব প্রতিবেদক: দেশের সেরা রেফ্রিজারেটর ও টেলিভিশন ব্র্যান্ডের মর্যাদা পেলো ওয়ালটন। অর্জন করলো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৩’। এর মধ্যে ওয়ালটন ফ্রিজ ১০ম বারের মতো এই পুরস্কার জিতেছে। দেশের ফ্রিজ ও টেলিভিশন বাজারে সিংহভাগ ক্রেতার আস্থা অর্জনের মাধ্যমে টেকসই ব্র্যান্ড ইক্যুইটি তৈরির স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পায় বাংলাদেশের শীর্ষ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোমঅ্যাপ্লায়েন্স এবং আইসিটি পণ্য প্রস্তুত ও রপ্তানিকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

নিয়েলসেন বাংলাদেশের অংশীদারিত্বে এবং ডেইলি স্টারের সহায়তায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৫তম আসরে রেফ্রিজারেটর ও টেলিভিশন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন।

শনিবার (২৩ ডিসেম্বর, ২০২৩) রাতে রাজধানীর ‘প্যান প্যাসিফিক সোনারগাঁও’ হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। ওয়ালটনের পক্ষে বেস্ট রেফ্রিজারেটর ব্র্যান্ড অ্যাওয়ার্ড গ্রহণ করেন ফ্রিজের চিফ বিজনেস অফিসার (সিবিও) তোফায়েল আহমেদ, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) দিদারুল আলম খান, ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহিদুল ইসলাম রেজা এবং ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান।

বেস্ট টেলিভিশন ব্র্যান্ড অ্যাওয়ার্ড গ্রহণ করেন ওয়ালটন টিভির সিবিও মোস্তফা নাহিদ হোসেন, সিএমও দিদারুল আলম খান ও ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আশিকুল হাসান।

সেরা রেফ্রিজারেটর ও টেলিভিশন ব্র্যান্ডের স্বীকৃতি অর্জনে ওয়ালটনের অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলার, সব সদস্য ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানান ওয়ালটনের সিএমও দিদারুল আলম খান। তিনি বলেন, নিঃসন্দেহে এটি বিশাল অর্জন। এই অর্জনের বড় অংশীদার হচ্ছে ওয়ালটনের বিশ্বব্যাপী বিস্তৃত ক্রেতারা। এই সাফল্য ২০৩০ সালের মধ্যে ওয়ালটনকে বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ড হওয়ার লক্ষ্য অর্জনে অনুপ্রেরণা যোগাবে।

ওয়ালটন ফ্রিজের সিবিও তোফায়েল আহমেদ জানান, ১০ম বার সেরা রেফ্রিজারেটর ব্র্যান্ডের মর্যাদা পাওয়া নিঃসন্দেহে এক বিশাল গৌরবজনক অর্জন। এই সফলতার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে দেশপ্রেমিক ক্রেতারা এবং ডিজিটাল ক্যাম্পেইনের মতো ওয়ালটনের সর্বোচ্চ ক্রেতাসুবিধা ভিত্তিক বিপণন কৌশল।

ওয়ালটন টিভির সিবিও মোস্তফা নাহিদ হোসেন বলেন, দেশের সেরা টেলিভিশন ব্র্যান্ডের মর্যাদা অর্জন করা ওয়ালটন টিভির জন্য এক বিশাল মাইলফলক। এই অর্জনে দেশি-বিদেশি ক্রেতা সাধারণের হাতে উন্নত প্রযুক্তির টেলিভিশন তুলে দেয়ার প্রতি আমাদের দায়িত্ব আরো বেড়ে গেলো।

উল্লেখ্য, বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড বাছাই করতে নিয়েলসন বিশ্বমানের ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণ করা হয়। দেশের সকল বিভাগ থেকে ভোক্তারা এই জরিপে অংশ নেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দেশের ব্র্যান্ড ইক্যুইটি ইনডেক্স, ব্র্যান্ড প্রাইওরিটি, চিন্তা, পছন্দ, উপযোগিতা, প্রাইস প্রিমিয়াম, মার্কেট শেয়ার ইত্যাদি মানদন্ড বিবেচনায় এবছর সেরা রেফ্রিজারেটর ও টেলিভিশন ব্র্যান্ডের পুরস্কার পেয়েছে ওয়ালটন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS