1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

‘আমি বাংলাদেশের সালমান খান’

  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০.২১ পিএম
  • ২৪০ Time View

নানা কর্মকাণ্ডে সবসময় আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে ‘ডিগবাজি’ দিয়েও ভাইরাল হয়েছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যেমে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির সকলেই বিবাহিত, একমাত্র আমি ব্যাচেলর। আমি গর্ববোধ করি, সবাই আমাকে বাংলাদেশের সালমান খান বলেন।

বরিশালের মেয়ে বিয়ে করবেন কিনা এমন প্রশ্নে এই নায়ক বলেন, ‘বরিশালের মেয়েরা অনেক সুন্দরী। বিয়ে করলেই তো আমার স্ট্যান্ডার্ড পড়ে যাবে। কয়েকদিন পরেই করি।’

গত ২২ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে অশ্বিনী কুমার হলে ‘তোমার চোখে বাংলাদেশ’ নামে একটি ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বলেন তিনি। এ সময় জায়েদের সাথে ছিলেন চিত্রনায়িকা শখ, মৌসুমি হামিদ ও আঁচল।

উল্লেখ্য, জায়েদ খান ২০০৮ সালে ‘ভালবাসা ভালবাসা’ চলচ্চিত্রের মধ্যদিয়ে ঢালিউডে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্‌নান। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। পরে ২০০৯ সালে মনতাজুর রহমান আকবরের ‘কাজের মানুষ’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘মন ছুঁয়েছে মন’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত ‘আমার স্বপ্ন আমার সংসার’ এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মায়ের চোখ’ ও ‘রিকশাওয়ালার ছেলে’।

এ অভিনেতার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: প্রতিশোধের আগুন, অন্তর জ্বালা, নগর মাস্তান, ভালোবাসা সীমাহীন, প্রেম করবো তোমার সাথে, দাবাং প্রভৃতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com