1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

বারাকা পতেঙ্গার ১৩ তম বার্ষিক সাধারণ সভা

  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১০.৪২ পিএম
  • ৩৩৭ Time View

নিজস্ব প্রতিবেদক: বারাকা গ্রুপের ২য় পাওয়ার প্ল্যান্ট বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এর ১৩ তম বার্ষিক সাধারণ সভা কোম্পানী সেক্রেটারি জনাব মোহাম্মদ রানা এর সঞ্চালনায় ২৪ই ডিসেম্বর, ২০২৩ ইং তারিখে সকাল ১১:৪৫ ঘটিকায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে আনুষ্ঠানিকতা আরম্ভ হওয়ার পরে কোম্পানী সেক্রেটারি জনাব মোহাম্মদ রানা সম্মানিত পরিচালিনা পর্ষদ ও উপস্থিত শেয়ারহোল্ডারদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল পর্ব আরম্ভ করেন।

সম্মানিত চেয়ারম্যান জনাব গোলাম রব্বানী চৌধুরী তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন যে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড ২০২১ সাল থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটি বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এবং কর্ণফুলী পাওয়ার লিমিটেডের প্রতিটির মোট শেয়ারের ৫১% বিনিয়োগ করেছে। এছাড়াও, কোম্পানিটি বারাকা সিকিউরিটিজ লিমিটেড নামে একটি নতুন সিকিউরিটিজ হাউসে মোট শেয়ারের ৫১% বিনিয়োগ করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতেও বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড অন্যান্য লাভজনক প্রকল্পে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করে যাচ্ছে।

কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মঞ্জুর কাদির শাফী, পরিচালনা পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের সর্বাত্মক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন যে, ২০২২-২৩ অর্থবছরে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের সম্মিলিত ইপিএস ছিল (১.০৬) টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য ৩০ জুন ২০২৩ তারিখে দাঁড়ায় ২৬.৮১ টাকা।

১৩ তম বার্ষিক সাধারণ সভায় ৫% নগদ লভ্যাংশ অনুমোদন সহ ও অন্যান্য সকল এজেন্ডা শেয়ারহোল্ডারদের ভোটের ভিত্তিতে অনুমোদিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com