1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

বক্স অফিস কাঁপাচ্ছে প্রভাসের ‘সালার’

  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১০.২৮ পিএম
  • ২৯৪ Time View

দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস অভিনীত ‘সালার: পার্ট ওয়ান-সিজফায়ার’ বিশ্বব্যাপী বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে। বিশ্বব্যাপী বক্স অফিসে প্রথম দিনে ১৮০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এদিকে দ্বিতীয় দিনেও দাপট দেখিয়েছে সিনেমাটি। দ্বিতীয় দিনে এটি আয় করেছে প্রায় ১১৭ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, দুই দিনে সিনেমাটি আয় করেছে প্রায় ৩০০ কোটি রুপি।

এদিকে ভারতের চলচ্চিত্র সমালোচক সুমিত কাদেল এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সালার’ দ্বিতীয় দিনে ১১৭ কোটি রুপি আয় দিয়ে রেকর্ড তৈরি করে চলেছে। দুই দিনে মোট আয় ২৯৫ কোটি ৭ লাখ রুপি অতিক্রম করেছে।’

শনিবার (২৩ ডিসেম্বর) মেগাস্টার চিরঞ্জীবী এক্স হ্যান্ডেলে প্রভাসের ‘সালার’ সিনেমাটি নিয়ে একটি পোস্ট করেছেন। তিনি লেখেন, অভিনন্দন প্রিয় তারকা প্রভাস। সালার প্রথম দিনেই বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। এই অসাধারণ কৃতিত্বের জন্য পরিচালক প্রশান্ত নীলকে ধন্যবাদ। আপনি বিশ্ব বিল্ডিংয়ে সত্যিই অসাধারণ। ‘সালার’ এর পুরো টিমকে এই অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন।

এদিকে ‘সালার’ প্রথম দিনে বিশ্বব্যাপী মোট সংগ্রহের পরিপ্রেক্ষিতে ১০০ কোটির বেশি আয় করা দশম ভারতীয় সিনেমা হয়ে উঠেছে। এই কৃতিত্ব অর্জনকারী অন্যান্য চলচ্চিত্রগুলো হলো, ‘বাহুবলী ২’, ‘আদিপুরুষ’, ‘সাহো’, ‘কেজিএফ: চ্যাপটার ২’, ‘আরআরআর’, ‘দঙ্গল’, ‘ওয়ার’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘পিকে’ এবং ‘বজরঙ্গি ভাইজান’। ‘বাহুবলী ২’, ‘আদিপুরুষ’, এবং ‘সাহোর’ পর বিশ্বব্যাপী বক্স অফিসে প্রথম দিনে ১০০ কোটি রুপি অতিক্রম করা প্রভাসের চতুর্থ সিনেমা ‘সালার’।

প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’ সিনেমাটি মুক্তি পেয়েছে তেলুগু, কন্নড়, তামিল, মালায়লাম এবং হিন্দিতে। তেলুগু সংস্করণ থেকে সিনেমাটির আয় ১০১ কোটি রুপি, হিন্দি সংস্করণ থেকে ৩২ কোটি ১ লাখ রুপি, তামিল সংস্করণ থেকে ৬ কোটি ৪ লাখ রুপি, মালায়লাম সংস্করণ থেকে ৫ কোটি ৩ লাখ রুপি এবং কন্নড় সংস্করণ থেকে ১ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে।

সালার দুই বন্ধু দেব এবং ভারদাকে ঘিরে আবর্তিত হয়েছে, দুই বন্ধুর চরিত্রে প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করেছেন, যারা শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। এতে আরও অভিনয় করেছেন–শ্রুতি হাসান, ঈশ্বরী রাও, জগপতি বাবু এবং শ্রীয়া রেড্ডি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com