1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

বারাকা পাওয়ারের ১৬ তম এজিএম অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১০.০৯ পিএম
  • ৩৬৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বেসরকারী বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেডের ১৬ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আজ (২৪ ডিসেম্বর) বেলা ৩ টায় ডিজিটাল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ৫ শতাংশ নগদ লভ্যাংশ সহ অন্যান্য সকল প্রস্তাব অনুমোদিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা আরম্ভ হওয়ার পর কোম্পানি সেক্রেটারি পরিচালনা পর্ষদ ও উপস্থিত শেয়ার হোল্ডারদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল পর্ব আরম্ভ করেন। স্বাগত বক্তব্যে বারাকা পাওয়ারের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী উল্লেখ করেন বারাকা গ্রুপ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে। কোম্পানি তার ব্যবসায়ীক সাফল্য, সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করছে।

বারাকা পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী তার বক্তব্যে কোম্পানির পরিচালক ও শেয়ার হোল্ডারদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন যে, ২০২২-২০২৩ অর্থ বছরে কোম্পানির নেট সম্মিলিত এনএভি ছিল ২১ টাকা ৯৯ পয়সা এবং শেয়ার প্রতি আয় সম্মিলিতভাবে দাঁড়িয়েছে ৫৬ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com