1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Title :
গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স

আইএফআইসি ব্যাংক-এ সাইবার হয়রানি প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৫.১৫ পিএম
  • ৩৪৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শাখ-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাইবার হয়রানি প্রতিরোধ বিষয়ক সেমিনার।

১৮ ডিসেম্বর (সোমবার) পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে ব্যাংকের কর্মীদের জন্য আয়োজন করা হয় সচেতনতামূলক এই সেমিনারের।

বিসিএস উইমেন নেটওয়ার্ক এর সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারের মুখ্য উদ্দেশ্য ছিল তথ্য প্রযুক্তির এই যুগে কর্মস্থল ও ব্যক্তিপর্যায়ে অনলাইন এবং সাইবার স্পেসে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে তথ্য নিরাপত্তা নিশ্চিত করনে উদ্ধুদ্ব করা।

সেমিনারটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স উইং এর ডিআইজি জনাব শামীমা বেগম বিপিএম পিপিএম।

এ সময় উপস্থিত অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার ব্যাংকের কর্মীদের ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্য ব্যবহারে আরো অধিক সচেতন হওয়ার আহŸান জানান।

পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার ও বিসিএস উইমেন নেটওয়ার্ক এর লিগ্যাল ও সাইবার সার্পোট বিভাগের সম্পাদক জনাব মাহফুজা লিজা বিপিএম সেমিনারটি পরিচালনা করেন। সেমিনারটিতে ব্যাংকের প্রধান কার্যালয় ও দেশব্যাপী সকল শাখা-উপশাখার কর্মীরা ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com