1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

পাবনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতিক বরাদ্দ

  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৫.৪২ পিএম
  • ৩৩৭ Time View

নিজস্ব প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল দশটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ধাপে পাবনার ৫টি আসনের প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান প্রতিক বরাদ্দ দেন। প্রথম ধাপে পাবনা-১, ২, ৩ আসনের প্রার্থীদের এবং দ্বিতীয় ধাপে পাবনা-৪, ৫ আসনের প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়।

এ সময় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে পাবনার ৫টি আসনে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দলীয় প্রার্থীদের তাদের দলীয় প্রতিক বরাদ্দ দেয়া হয়। এর বাইরে পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ ট্রাক প্রতিক, পাবনা-২ আসনে বিএনএম প্রার্থী ডলি সায়ন্তনী নোঙর প্রতিক, পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রাথী আব্দুল হামিদ ট্রাক প্রতিক এবং পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রাথী পাঞ্জাব আলী বিশ্বাস ঈগল প্রতিক বরাদ্দ পান।

পাবনা-৪ আসনের নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ বলেন, ‘আমি পাবনা-৪ আসনে সকল প্রার্থীকে স্বত:স্ফূর্তভাবে তাদের প্রচারণা চালাতে অনুরোধ করবো। আমি সবাইকে সহযোগিতা করবো। সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠ ও উৎসবমুখর নির্বাচন আমরা উপহার দিবো।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com