1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৫.৩৬ পিএম
  • ৩৮৫ Time View

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আউয়ালগাড়ী মাদারতলীতে নরেশ চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত নরেশ চন্দ্র রবিদাস আক্কেলপুর উপজেলার আউয়ালগাড়ী ঈদগাহ পাড়া গ্রামের মৃত বিরেন চন্দ্র রবিদাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে বাড়ি থেকে রাতের খাবার খেয়ে বের হয়। এরপর রাত ১২টা পর্যন্ত বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। পরে সোমবার সকালে মাদারতলী তুলশীগঙ্গা নদীর বাঁধের পশ্চিম পাশে জলপাই গাছের সঙ্গে হাত ও পা বাঁধা মরেদহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্ত্রী শান্তনা রবিদাস বলেন, আমার স্বামী রোববার একটি অনুষ্ঠানে কসমেটিকসের দোকান দেন। পরে সেখান থেকে রাত ৮টার দিকে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে আবার বাইরে যান। রাতে আর বাসায় ফেরেননি। সকালে আম গাছে তার লাশ ঝুলছে-এমন খবর পাই।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে লাশ জয়পুরহাট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com