1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

ভোটারদের সঙ্গে দেখা করতে চরে ঘুরলেন চিত্রনায়িকা মাহি

  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১১.৫৮ এএম
  • ৩১৬ Time View

ঢালিউড চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রার্থিতা ফিরে পাওয়ার পর চর থেকে চরে ঘুরে বেড়াচ্ছেন। নিজের ফেসবুক পেজে বিষয়টি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

শুক্রবার ( ১৫ ডিসেম্বর) সকালে সময়ের বিশেষ সাক্ষাৎকার নিজের ফেসবুক পেজে শেয়ার করেন তিনি। ওই সাক্ষাৎকারে দেখা যায়, নিজের নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে পরিচিত হতেই চর থেকে চরে ঘুরছেন মাহি।

রুপালি পর্দার এ তারকাকে সামনাসামনি দেখে উচ্ছ্বসিত গ্রামবাসী। রাজশাহী-১ এর চর এলাকার গ্রামবাসী এ সময় নায়িকাকে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথাগুলো খুলে বলেন নায়িকাকে। জানান, অনুন্নত রাস্তাঘাট, স্কুলে শিক্ষক সংকট, বিদ্যুৎ না থাকার মতো অনেক সমস্যা ছেয়ে রেখেছে এ নির্বাচনী এলাকাকে।

এ বিষয়ে মাহির কাছে বিস্তারিত জানতে চাওয়া হলে মাহি সময়কে জানান, গ্রামবাসী আমাকে কাছে পেয়ে তাদের দাবিগুলো জানিয়েছেন। আমিও নির্বাচনে জিতলে তাদের সব দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছি। গ্রামবাসীর সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, আমি কোনো ইস্যু নই। মূলত তারা পরিবর্তন চায়, উন্নয়নের ছোঁয়া পেতে চায়।

এবারের আসন্ন দ্বাদশ নির্বাচনে রাজশাহী-১ আসনের জন্য মাহিকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তিনবারের জয়ী আওয়ামী লীগের সাংসদ ও এবারের নৌকায় মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সঙ্গে।

তবে নির্বাচনী এলাকা ঘুরে মাহির বিশ্বাস, গ্রামবাসী উন্নয়নের ছোঁয়া পেতে চায়, পরিবর্তনও চায়। এ আসনের ভোটাররা নতুন মুখ দেখতে চায় বলেই নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী এ ‘ঢালিউড ডিভা’।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com