1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Title :
আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন

পাবনার সুজানগরে পেঁয়াজের দাম কমেছে

  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৫.২৮ পিএম
  • ৩৫৫ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার সুজানগর উত্তরাঞ্চলের মধ্যে পেঁয়াজ ভাণ্ডার হিসেবে খ্যাত। হাট-বাজারে মাত্র একদিনের ব্যবধানে মূল কাটা বা আগাম আবাদ করা পেঁয়াজের দাম কমেছে মণ প্রতি ১ হাজার টাকা থেকে ১৫শ’ টাকা। এতে ভোক্তাদের মাঝে স্বস্তি দেখা দিলেও পেঁয়াজ চাষীরা হতাশ।

জানা যায়,  সোমবার উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতিমণ মূল কাটা বা আগাম আবাদ করা পেঁয়াজ পাইকারী বিক্রি হয়েছে ৪৫শ’টাকা থেকে ৫ হাজার টাকা দরে। এসময় হাট-বাজারে প্রতিকেজি পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০টাকা দরে। অথচ মাত্র একদিনের ব্যবধানে মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রতিমণ পেঁয়াজ পাইকারি বিক্রি হয় ৩৫শ’ থেকে ৪ হাজার টাকা দরে।

এ হিসেবে প্রতিমণ পেঁয়াজের দাম কমেছে ১ হাজার টাকা থেকে ১৫শ’ টাকা। আর বর্তমান বাজারে প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১শ’ টাকা দরে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, ভারতীয় পেঁয়াজ আমদানী বন্ধের খবরে দেশী মূল কাটা পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। ২/৪দিনের মধ্যে বাজার স্থিতিশীল হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com