1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

ম্যাজিস্ট্রেট দেখেই দাম কমল পেঁয়াজের

  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৫.৪৬ পিএম
  • ৩৪১ Time View

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট শহরের নতুনহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখেই কেজি প্রতি ৮০ টাকা কমিয়ে ১২০ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু করেন।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান শহরের নতুনহাট বাজারে এই অভিযান পরিচালনা করেন। এ সময় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার শহরের নতুনহাট বাজারে ১১০ টাকার পেঁয়াজ দাম বাড়িয়ে ২০০ টাকা দরে বিক্রি করেন দোকানীরা। কিন্তু বাজারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দেখেই কেজি প্রতি ৮০ টাকা কমিয়ে ১২০ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু করেন তাঁরা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান বলেন, পেঁয়াজের দাম নিয়ে বাজারে কারসাজি শুরু হয়েছে। যেসব দোকানে আগের ক্রয়কৃত মূল্যের পেঁয়াজ মজুদ রয়েছে তাদেরকে ক্রয় মূল্যের চেয়ে সামান্য লাভে বিক্রি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ক্রয় রশিদ সংগ্রহ করা হয়েছে এবং সঠিক মূল্য তালিকা টানানোর জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, ভারত রফতানি বন্ধ করে দেওয়ায় এটা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞার আগে যে পেঁয়াজটা বাজারে ঢুকেছে সেটারও দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজী স্যারের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা রতন কুমার রায়ও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com