1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৩.১

  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ১১.২৪ এএম
  • ২৮৯ Time View

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এ জেলা হিমালয়ের একেবারে কাছে হওয়ায় জেঁকে বসেছে শীত; সঙ্গে নেমেছে ঘন কুয়াশা। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন এবং চলতি শীত মৌসুমের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

সরেজমিনে সকাল থেকে জেলা শহরের শেরে বাংলা পার্ক এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশা ও কনকনে শীতে মানুষের উপস্থিতি কম। তবে কর্মক্ষেত্রে যাওয়া কিছু মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দিনেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

এ সময় কথা হয় রিকশাচালক আব্দুল হায়ের সঙ্গে। তিনি সময় সংবাদকে বলেন, সকাল থেকে কুয়াশা ও শীতের কারণে মানুষের উপস্থিতি কম।

দিনমুজুর আমিরুল ইসলাম জানান, গরম কাপড় না থাকায় খুব কষ্টে কাটাতে হচ্ছে। বিশেষ করে রাতে ঘুমাতে খুব কষ্ট হচ্ছে।

এদিকে একটু দেরিতে শীত জেঁকে বসলেও এ অঞ্চলের নিম্নআয়ের মানুষদের বৃত্তবানদের পাশাপাশি সরকারের জরুরি ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানান সচেতন মহল।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রুকুনুজামান রোকন সময় সংবাদকে বলেন, রোববার (১০ ডিসেম্বর) তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও তা আজ সোমবার (১১ ডিসেম্বর) কমে ১৩ দশমিক ১ ডিগ্রিতে নেমেছে। এর পাশাপাশি ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকছে। তবে রাতে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে তাপমাত্রা উঠানামা করায় এ সময় শীতের দাপট আরও বেড়ে যাচ্ছে। তবে আগামীতে তাপমাত্রা আরও কমে আসবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com