1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

জয়পুরহাটে হলুদ রঙে ভরা সরিষার ক্ষেত

  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ১০.৪০ পিএম
  • ৩১৭ Time View

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে হলুদ রঙে ভরে উঠছে সরিষার ক্ষেতগুলো। নিবিড় ফসল উৎপাদন কর্মসূচীর আওতায় ২০২৩-২০২৪ মৌসুমে ২১ হাজার ৩ শ ৪৯ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে পাঁচ উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট জেলায়। আবহাওয়া ভাল থাকায় এবারও সরিষার বাম্পার ফলনের আশা করছে কৃষক ও স্থানিয় কৃষি বিভাগ।

জেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তর সূত্র জানায়, চলতি ২০২৩-২৪ রবি মৌসুমে জেলায় ২১ হাজার ৩৪৯ হেক্টর জমিতে সরিষার চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৩৫ হাজার
২২৫ মেট্রিক টন সরিষা। এখন পর্যন্ত জেলায় ১৫ হাজার ৩৮০ হেক্টর জমিতে সরিষা চাষ সম্পন্ন হয়েছে। উপজেলা ভিত্তিক সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণের মধ্যে রয়েছে জয়পুরহাট সদরে ৬ হাজার ৮১০ হেক্টর, পাঁচবিবি উপজেলায় ৯ হাজার ৯৮ হেক্টর, আক্কেলপুর উপজেলায় ৩ হাজার ৯০ হেক্টর, ক্ষেতলাল উপজেলায় এক হাজার ৫২০ হেক্টর ও কালাই উপজেলায় ৮৩১ হেক্টর জমিতে এবার সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

কৃষি বিভাগ আরো জানায়, উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করার জন্য বিএডিসি ১০ হাজার ৩৫০ কেজি উন্নত মানের সরিষা বীজ সরবরাহ করেছে কৃষকের মাঝে। কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের সরিষা বীজ ও সার প্রদান করা হয়েছে। উন্নত জাতের সরিষা বীজের মধ্যে রয়েছে বারি-১৪, ১৭ ও সম্পদ। জয়পুরহাট সদর, পাঁচবিবি, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় সরিষার চাষ তুলনামূলক বেশি হয়ে থাকে।

জেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন জানান, জেলায় সরিষা চাষ সফল করতে কৃষক পর্যায়ে ব্যাপক উদ্বুদ্ধ করন কর্মসূচী পালনের পাশাপাশি সরিষা সংরক্ষনের জন্য উপকরণ হিসাবে ব্যাগ বিতরন করা হয়েছে। এ ছাড়াও কৃষক পর্যায়ে উন্নত জাতের বীজ সংরক্ষন প্রকল্পের অধিন কৃষি প্রনোদনার আওতায় কৃষকদের সহায়তা প্রদান করা হয়েছে। আবহাওয়া ভাল থাকায় এবারও সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেছেন স্থানিয় কৃষি বিভাগ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com