1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

পাবনা জেলা ছাত্রলীগ সভাপতিকে আদালতে তলব

  • আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১০.১১ পিএম
  • ৩৮৪ Time View

নিজস্ব প্রতিনিধি: ‘পাবনা-৩ আসনে মকবুল হোসেন চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না’ পথসভায় এমন বক্তব্য দেওয়ায় পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজকে তলব করেছেন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে তলবের নোটিশ জারি করেন পাবনা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধানী কমিটির সদস্য ও যুগ্ম জেলা ও দায়রা জজ তাজউল ইসলাম।

গত ২ ডিসেম্বর পাবনার চাটমোহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলা সদরে নৌকার পক্ষে মিছিল করেন। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য দেন পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ।

সেখানে বক্তব্যে তিনি বলেন, ‘পাবনা-৩ আসনে মকবুল হোসেন চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না। যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কোনো ছাত্রনেতা যদি নৌকার বিপক্ষে অবস্থান করেন তাহলে আমরা তাকে ছাত্রলীগে থাকতে দেবো না। শুধু ছাত্রলীগ কেন, ভবিষ্যতে যুবলীগ, আওয়ামী লীগ কোনো সংগঠনে আমরা জায়গা দেবো না।’

এরপর রবিবার (৩ ডিসেম্বর) বিভিন্ন অনলাইন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর নজরে আসায় স্বপ্রণোদিত হয়ে ‘নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের কারণে কেন সবুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না’ তা জানতে চেয়ে তলব করে নোটিশ দেন আদালত।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) মিজানুর রহমান সবুজকে স্ব-শরীরে অথবা তার প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব চেয়ে নোটিশ দেন পাবনা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধানী কমিটির সদস্য ও যুগ্ম জেলা ও দায়রা জজ তাজউল ইসলাম।

এ ব্যাপারে মিজানুর রহমান সবুজ বলেন, ‘আদালত আমার কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছেন। আমি আদালতে লিখিত জানাব। তিনি দাবি করেন, তার ওই দিনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছেন প্রতিপক্ষের লোকজন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com