1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

পাবনার চাটমোহরে যৌতুকের দাবিতে গৃহবধূর মাথার চুল কর্তন

  • আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১১.২৪ পিএম
  • ২৮৭ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের পাথাইল হাট গ্রামে পরিবারের সদস্যরা এক গৃহবধূকে যৌতুকের দাবিতে মারপিট করে মাথার চুল কর্তন করেছে বলে অভিযোগ। ৯৯৯-এ কল করার পর চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করেছে। এ ব্যাপারে গৃহবধূর পিতা চাটমোহর থানায় একটি অভিযোগ করেছেন।

জানা গেছে,পাথাইল হাট গ্রামের আলামিন হোসেন তার স্ত্রী অন্তরা খাতুনকে নানা কারণে মারপিট করতো। আলামিনের মা পুত্রবধূকে গালমন্দ করতো বিভিন্ন সময়ে। 

শুক্রবার (১ ডিসেম্বর) রাতে আলামিন যৌতুকের দাবি করে না পেয়ে তার স্ত্রীকে মারধর করে। এক পর্যায়ে স্ত্রীর মাথার চুল কেটে দেয়। খবর পেয়ে অন্তরার পিতা ছোট গুয়াখড়া গ্রামের মানিক হোসেন মেয়ের বাড়িতে গেলে, তাকে মেয়ের সাথে দেখা করতে দেওয়া হয়নি। গ্রামের লোকজনকে বলার পর কোন প্রতিকার না পেয়ে ৯৯৯-এ ফোন করেন। পুলিশ  শনিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গিয়ে গৃহবধূ অন্তরাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অন্তরার পিতা থানায় অভিযোগ করেন। গৃহবধূর শ্বশুড় আবুল কাশেম,অন্তরাকে মারপিট করা কিংবা যৌতুক দাবি করার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। প্রতিদিন বাড়ির কাজকর্ম শেষে সন্ধ্যায় গোসল করার জন্য তাকে গালমন্দ করা হয়েছে মাত্র। কিন্তু অন্তরার বাবা বিষয়টিকে বড় আকার ধারণ করানোর চেষ্টা করছে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজা জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com