1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

বিএনপির দুই নেতাকে দল থেকে বহিস্কার

  • আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১১.১০ এএম
  • ৪৮৬ Time View

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির আরও দুইজন কেন্দ্রীয় নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

প্রসঙ্গত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল বিএনপির হাইকমান্ড। কিন্তু উল্লিখিত দুই নেতা সম্প্রতি বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে ভিন্ন দলের ব্যানারে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। এই কারণেই তাদেরকে দল থেকে বহিস্কার করেছে বিএনপি। এরআগেও কয়েকজনকে বহিস্কার করেছে দলটি।

একরামুজ্জামান ২০০১ সালের নির্বাচনে স্বতন্ত্র এবং ২০০৮ এবং ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী হিসেবে ব্রাক্ষনবাড়ীয়া-১ আাসনে নির্বাচন করেন। কোনোবারই তিনি নির্বাচিত হতে পারেননি।

শাহ মো. আবু জাফর ১৯৭৯ সালে ফরিদপুর-৪ আসন নৌকা প্রতীকে ’৮৬ ও ‘৮৮ সালে লাঙ্গল প্রতীকে সংসদ নির্বাচনে অংশ নিয়ে সাংসদ হন। জাতীয় পার্টি থেকে ২০০৩ সালে বিএনপিতে যোগ দিয়ে ২০০৫ সালে উপনির্বাচনে ফরিদপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে সাংসদ হন তিনি।

শাহ মো. আবু জাফর গত ২১ নভেম্বর নির্বাচন কমিশনের নতুন নিবন্ধন পাওয়া বিএনএম(বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন) দলের যোগ দিয়ে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com