1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

ফের মনোনয়ন পেলেন মাশরাফী

  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৪.৪০ পিএম
  • ৩৭৩ Time View

কাউকে যদি প্রশ্ন করা হয়, দেশের সবচেয়ে জনপ্রিয় ‘স্পোর্টসম্যান’ কে? তাহলে শুরুতেই নাম আসে মাশরাফী বিন মোর্ত্তজার। স্পোর্টসম্যান এখন রাজনীতিবিদ, এ কথা সবার জানা। ধীরে ধীরে এগুচ্ছেন রাজনীতিতেও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পেলেন দলটির এ ক্রীড়া ও যুব সম্পাদক।

পাঁচ বছর আগে আওয়ামী লীগে যোগ দেন নড়াইল এক্সপ্রেস। আঠারোর ভোটে নৌকা নিয়ে সংসদে যান। ধীরে ধীরে খেলাও কমিয়ে দেন মাশরাফী। আর মনোযোগ দেন দল ও নির্বাচনী এলাকায়। এরমধ্যে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতেও জায়গা করে নেন নড়াইল-২ আসনের এ সংসদ সদস্য। চব্বিশের ভোটেও নৌকার টিকিট পেলেন মাশরাফী। আবারও চিত্রা নদীর পাড়ে নৌকার পালে হাওয়া তুলে যেনে চান সংসদে।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থীদের নাম। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নড়াইল জেলার লোহাগড়া উপজেলা, আর কালোড়া ইউনিয়ন, বিচালি ইউনিয়ন, ভদ্রবিলা ইউনিয়ন, সিঙ্গাশোপুর ইউনিয়ন, শেখ হাটি ইউনিয়ন ব্যতীত নড়াইল সদর উপজেলা নিয়ে নড়াইল-২ আসন গঠিত। এই আসনে দ্বিতীয়বারের মতো ভোট করতে গত সোমবার (২০ নভেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মাশরাফির পক্ষে ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস। পরদিন মনোনয়ন ফরম জমা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com