1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

সিরাজগঞ্জে ব্রীজ থাকলেও নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী

  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১.০০ পিএম
  • ২৯১ Time View

নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিল এলাকার সড়কে এক যুগ আগে ব্রীজ নির্মাণ করা হয়েছে। এ ব্রিজ নির্মাণ করা হলেও নেই উভয়পাশের সংযোগ সড়ক। এতে এ অঞ্চলের মানুষের পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ-তিননান্দিনা-বোয়ালিয়া বিলের মাঝের সড়কে ২০১০-২০১১ অর্থবছরে ত্রাণ ও পুণর্বাসন মন্ত্রণালয়ের অর্থায়নে ৩০ লাখ টাকা ব্যয়ে এ ব্রীজ নির্মাণ করা হয়।

সংযোগ সড়ক না থাকায় এ অঞ্চলের লোকজন ওই ব্রিজের পাশের জমির আইল দিয়ে চলাচল করছে। তবে বর্ষা মৌসূমে ওই বিলে পানি থাকে। এতে বিশেষ করে স্কুল, কলেজ ও কোমলমতি শিক্ষার্থীদের চরম দুর্ভাগ পোহাতে হয়। এ দূর্ভোগ লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন একাধিকবার আশ্বাস দিলেও সংযোগ সড়কের কাজ এখনও হয়নি। এতে দুর্ভোগ পোহাচ্ছেন ওই অঞ্চলের ৪/৫টি গ্রামের হাজার হাজার মানুষ।

এছাড়া এ ব্রীজের দুই পাশে জমি থাকলেও সংযোগ সড়ক না থাকায় উৎপাদিত ফসল পরিবহণে হিমশিম খাচ্ছে কৃষকেরা। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ত্রাণ ও পুণর্বাসন মন্ত্রণালয়ের অর্থায়নে উল্লেখিত টাকা ব্যয়ে এক যুগ আগে এ ব্রীজ নির্মাণ করা হলেও সংযোগ সড়ক নির্মাণ হয়নি এবং উল্লেখিত টাকা ব্যয়ে নির্মিত এ ব্রীজ কোন কাজে আসছে না। তবে এ ব্রীজ অকেজো হয়ে পড়লেও উপজেলা প্রশাসনের নজর নেই।

রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, জনস্বার্থের বিষয়ে এখনও জানা নেই। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানানো হবে এবং ওই ব্রীজের সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com