1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

রাজশাহী বিভাগে বেড়েছে হেলমেট পরিহিত মুখোশধারীদের হামলা

  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ১০.৫১ পিএম
  • ৩৩৮ Time View

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী বিভাগের কয়েক জেলায় বাড়ছে হেলমেট পরিহিত ও মুখোশধারী দুর্বৃত্তদের হামলা। গত দুইমাসে এ ধরনের হামলায় প্রাণ গেছে মোট তিন জনের। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। হামলার শিকার কয়েকজন রাজনৈতিক নেতা-কর্মীর পরিবার মামলা করলেও এখনও রহস্য উদঘাটন হয়নি।

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ সরকার রাতে দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়। পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রাখা হয় তাকে। একইভাবে নলডাঙ্গার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শাখা যুবদলের সাংগঠনিক সম্পাদক সজীব হোসেনকেও মাইক্রোবাসে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে হাত-পা ভেঙে দেয় মুখোশধারী দুর্বৃত্তরা।

অপরদিকে, সদর উপজেলার মাঝদিঘা মাদসারার অধ্যক্ষ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সাইদুল ইসলামকে তুলে নেয়া হয় তার নিজ প্রতিষ্ঠান থেকে। মাইক্রোবাসে কয়েক কিলোমিটার দূরে নিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেয় হেলমেট পরিহিত ও মুখোশধারীরা। গত এক মাসে নাটোরে অনেকটা একই কায়দায় তুলে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে রাজনীতির সাথে যুক্ত আরও ৬ নেতাকর্মীকে।

পাশের জেলা নওগাঁয় সম্প্রতি হেলমেট পরিহিত ও মুখোশধারীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে গত দুমাসে মুখোশধারীদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হন বিএনপি ও যুবদলের তিন নেতা।

রাজশাহীতে গত মাসে একই রাতে হত্যা করা হয় দুই চিকিৎসককে। পল্লী চিকিৎসক এরশাদ আলীকে পবা উপজেলায় তার চেম্বার থেকে তুলে নিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা। পরে নগরীর সিটি হাট এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার হয়। আরেক চিকিৎসক কাজেম আলীকেও ছুরিকাঘাতে হত্যা করা হয়। দুটি ঘটনাতেই মাইক্রোবাসে করে আসে মুখোশধারী দুর্বৃত্তরা।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী বলেন, এখন পর্যন্ত ৫টি মামলা দায়ের হয়েছে। মামলাগুলো তদন্তাধীন রয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com