1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

পাবনায় আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৩.০০ পিএম
  • ৩০১ Time View

নিজস্ব প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও পাবনা জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এড.  মাসুদ খন্দকারসহ পাবনার বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদকের এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এড.  মাসুদ খন্দকারসহ বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবীতে আহুত হরতাল কর্মসূচিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমোদনক্রমে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এড. শামছুর রহমান শিমুল বিশ্বাসের মাধ্যমে প্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে পাবনা জেলা বিএনপি’র ডাকে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) পাবনায় সকাল সন্ধা হরতাল পালিত হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করা হয়। র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় হাবিবকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ৩০ অক্টোবর পাবনা জেলা বিএনপি’র সদস্য সচিব এড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকারকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

জেলা বিএনপি’র দেওয়া তথ্য মতে- গত ২৮ অক্টোর মহাসমাবেশ এবং পরবর্তী হরতাল-অবরোধে পাবনায় বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে ২৫টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ৪ শতাধিক নেতাকর্মীকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com