1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

হরতাল ঘিরে সারাদেশে ১১ যানবাহনে আগুন

  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৩.২৮ পিএম
  • ২৮৬ Time View

শনিবার সন্ধ্যা ৬ থেকে রোববার সকাল ৯টার মধ্যে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের বিভিন্ন জেলায় এসব যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।

সংসদ নির্বাচনের তফসিলের প্রতিবাদে বিএনপির ৪৮ ঘণ্টা হরতাল ঘিরে ১৫ ঘণ্টায় সারাদেশে বাস-ট্রাক-ট্রেনসহ ১১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, শনিবার সন্ধ্যা ৬ থেকে রোববার সকাল ৯টার মধ্যে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের বিভিন্ন জেলায় এসব অগ্নিসংযোগের খবর পান তারা।

এর মধ্যে ঢাকা নগরে পাঁচটি, রাজশাহী বিভাগের নাটোর, বগুড়া ও জয়পুরহাটে তিনটি, চট্টগ্রামের ফেনী ও কুমিল্লায় দুটি এবং ময়মনসিংহের জামালপুর একটি অগ্নি নাশকতার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস বলছে, ‘দুর্বৃত্তদের’ দেওয়া আগুনে বাস পুড়েছে ছয়টি, আর ট্রাক একটি। এছাড়া জামালপুরের সরিষাবাড়ী রেল স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনে দেওয়া আগুনে তিনটি বগি পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ২০ ইউনিটের ১০৭ জন সদস্য এসব ঘটনায় আগুন নেভাবে কাজ করেছেন বলে জানান তালহা বিন জসীম।

পাঁচ দফা অবরোধের পর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে বিএনপির ৪৮ ঘণ্টা হরতাল শুরু হয়েছে রোববার সকাল ৬টায়, যা শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।

বিএনপির এই আন্দোলনের শুরু ২৮ অক্টোবর নয়া পল্টনে দলটির মহাসমাবেশ ঘিরে। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে সেই সমাবেশ পণ্ড হয়ে গেলে ২৯ অক্টোবর হরতাল ডাকে দলটি।

একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর সারা দেশে প্রথম দফার অবরোধ করে তারা। এরপর সব মিলিয়ে পাঁচ দফায় ১১ দিন অবরোধের পর রবি ও সোমবার ডাকে ৪৮ ঘণ্টার হরতাল।

বিএনপির ডাকা হরতাল-অবরোধে সমমনা দলগুলোও সমর্থন দিচ্ছে। এছাড়া বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীও আলাদাভাবে একই কর্মসূচি দিয়েছে।

এই হরতাল-অবরোধের মধ্যে প্রায় প্রতিদিনই যানবাহনে আগুন দেওয়ার খবর আসছে। তাতে হতাহতের ঘটনাও ঘটেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com