1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Title :
আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ বিশ্বদরবারে বাংলাদেশকে অনুকরণীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বগুড়া সফর ৫ ডিসেম্বর, উদ্বোধন করবেন মোকামতলার নতুন প্রশাসনিক কাঠামো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা ও সাত জেলায় বিজিবি মোতায়েন ১৩৬ কোটির সেতু নির্মাণে ৭ বছর পর আলোচনায় জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন

বেস্ট ব্র্যান্ড এক্সিলেন্স হিসেবে ‘ইকমা’ পুরস্কার পেলো ওয়ালটন ই-প্লাজা

  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ১১.০৭ পিএম
  • ৫০৯ Time View

নিজস্ব প্রতিবেদক: ইলেকট্রনিক্স খাতে ‘বেস্ট ব্র্যান্ড এক্সিলেন্স’ ক্যাটাগরিতে ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইকমা) পেলো বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা। প্রায় দুই যুগ ধরে বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন, রপ্তানি এবং দেশের ই-কমার্স খাতের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন এবং ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ওয়ালটনকে এই পুরস্কার দেয় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটন ই-প্লাজাকে এই পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডিরেক্টর নিশাত তাসনিম শুচি এবং ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার মো. রায়হান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটন হাই-টেকের পরিচালক নিশাত তাসনিম শুচি বলেন, যেকোনো পুরস্কারই আনন্দের। পুরস্কার পাওয়ার পর দায়িত্ব আরও বেড়ে যায়। ওয়ালটন দেশের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম অ্যান্ড কিচেন এবং ডিজিটাল ডিভাইস উৎপাদন খাতে পথিকৃৎ। বৈশ্বিক অর্থনীতিতে সুদৃঢ় অবস্থান ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ওয়ালটন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। করোনা মহামারির বিভীষিকাময় দিনগুলোতেও আমরা থেমে থাকিনি। ঘরে বসে অনলাইনের মাধ্যমে গ্রাহকরা পণ্য কিনতে পেরেছেন। অর্ডারকৃত পণ্যগুলো মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছি আমরা। করোনার পরে এই ই-কমার্স খাত আরও বেগবান হয়েছে। এভাবে বাংলাদেশে ই-কমার্সকে এগিয়ে নিতে কাজ করছে ওয়ালটন। শিগগিরই বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডের কাতারে উঠে আসবে ওয়ালটন। সে লক্ষ্য অর্জনে এই পুরস্কার আমাদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।

অনুষ্ঠানে ২৭ ক্যাটাগরিতে ওয়ালটনসহ মোট ৩৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ইকমা’ সম্মাননা দিয়েছে ই-ক্যাব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com