1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

ফের ৪৮ ঘণ্টা অবরোধের ডাক

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৭.০২ পিএম
  • ১৮৫ Time View

বর্তমান আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আবারও ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। গতকাল ভোর ৬টা থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টা অবরোধের মেয়াদ শেষ হতে না হতেই নতুন করে অবরোধের ঘোসণা দিয়েছে দলটি।

আগামী রোববার ভোর ৬টা থেকে এই অবরোধ শুরু।

নতুন কর্মসূচির মধ্যে শুক্রবার বাদ জুমা নিহতদের স্মরনে দোয়া ও মাহফিলের কর্মসূচিও আছে। পরের দিন শনিবার বিরতি দিয়ে রোববার শুরু হবে অবরোধ কর্মসূচি, যা মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার বিকালে ভার্চুয়ালে এক সংবাদ  সম্মেলনে এ নতুন কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফলের জন্য আহ্বান জানিয়ে রিজভী বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকারসহ সব অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলতেই থাকবে। বিজয় না হওয়া পর্যন্ত জনগণ এবার ঘরে ফিরবে না। এই আন্দোলনের বিজয় সুনিশ্চত।

রিজভী আরও জানান, বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সারাদেশে গ্রেফতার করা হয়েছে ৩৬৫ জনকে। মামলা ১৩টি ও আসামি করা হয় ১ হাজার ৫৬৩ জনেরও অধিক নেতাকর্মীকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com